শিক্ষামূলক জিজ্ঞাসা
১। উহুদের যুদ্ধ, কোন হিজরীর কোন মাসের কোন তারিখের, কোথায় সংগঠীত গয়েছিল?
২। আযানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মোবারক শুনে চোখে বুছা দেয়ার সময় ও পরে কি বলতে হয়?
৩। কোন কোন ওলীআল্লাহগণ উনাদের ইন্তিকালের পর উনাদের কপাল মোবারকে “হা-যা হাবিবুল্লাহ্ মা-তা ফি হুববিল্লাহ” মহান আল্লাহ পাক উনার কুদরতী ভাবে সোনালী অক্ষরে লিখা হয়েছিল?
এবার বলোতো দেখি-
১। তীতুমীর কোন সালে শহীদ হন?
উত্তর : ১৮৩১ সালে।
২। পরী বিবির মাজার কোন্ দেশের?
উত্তর : বাংলাদেশের রাজধানী ঢাকায়।
৩। ১১ জ্যৈষ্ঠ তারিখটি স্মরণীয় কেন?
উত্তর : ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনার জন্মদিন।
৪। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : পশ্চিমবঙ্গের মেদেনীপুর জেলায়।
৫। চট্টগ্রামে জন্মগ্রহণ করে কোন মাওলানা সাহিত্য-সাংবাদিকতার ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন?
উত্তর : মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।
৬। মধ্যযুগে সৈয়দ সুলতান কে ছিলেন?
উত্তর : একজন বিখ্যাত কবি ও সাহিত্যিক।
৭। কোন মুসলমান সুলতান বাংলা সাহিত্য চর্চার জন্য অবদান রেখে গেছেন?
উত্তর : সুলতান আলাউদ্দীন হুসেন শাহ। (চলবে)