শ্রম ও বিনিয়োগ

সংখ্যা: ০৩তম সংখ্যা | বিভাগ:

সংগ্রহে: মুহম্মদ আনিসুর রহমান

কর্ম বিমুখতার অধিকার ইসলাম স্বীকার করে না। আল্লাহ মানুষের নিকট জীবনে প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন। আমানতকারী যেমন আমানতের হিসাব বুঝে নেন, মহান আল্লাহ পাক ও তেননি উনার দেয়া সময়ের হিসাব নেবেন। ধনতান্ত্রিক অর্থনীতি কাজ করা বা কাজ না করা, অর্থ উপার্জন করা বা বেকার থেকে মৃত্যুবরণ করা- এ দু’প্রকার অধিকারই ব্যক্তিকে দিয়েছে। ইসলামী অর্থনীতির সাথে ধনতান্ত্রিক অর্থনীতির এখানে মৌলিক পাথর্ক্য রয়েছে। ইসলাম প্রথম ক্ষেত্রে সীমাবদ্ধ অধিকার দিয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে তা সম্পূর্ণ অস্বীকার করেছে।

“যে ব্যক্তি এ জগৎ এবং পরজগতের কাজে নিজেকে নিয়োজিত করে না, মহান আল্লাহ পাক তাকে ঘৃণা করেন।”

“যে ব্যক্তি এ জগৎ এবং আখিরাতের কাজে ফারেগ, মহান আল্লাহ পাক তাকে ঘৃণা করেন।”

যেহেতু যথেচ্ছ শ্রম ব্যবহারের অধিকার এবং যে কোন পেশা অবলম্বনের অধিকার ইসলাম স্বীকার করেনা, শ্রম ব্যবহারের একক দায়িত্ব সে কারণে ব্যক্তির নয়; ব্যক্তি বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা স্বাধীন পেশা অবলম্বনের চেষ্টা করবে। কিছু অর্থনৈতিক অব্যবস্থার জন্যে বা সমাজ ব্যবস্থার অপূর্ণতার জন্য যদি ব্যক্তি কাজ সংগ্রহ করতে অপারগ হয় তবে ব্যক্তিকে যথোপযুক্ত কাজের সুযোগ দেয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ক্ষুধার যাতনায় মৃত্যু বরনের কোন ধারনা ইসলামী জীবন দর্শনে নেই। বেকারত্ব ইসলামী জীবন দর্শনে মহাপাপ। এ পাপের শাস্তি শুধু যে ইচ্ছুক বেকার পাবে তা নয়, সমাজও সে পাপের জন্য আল্লাহ পাক উনার কাছে যুক্তভাবে দায়ী থাকবে। বেকারত্ব দুর করে ব্যক্তিকে কাজ করার সুযোগ দেয়া সমাজ, রাষ্ট্র বা রাষ্ট্রীয় কর্ণধারের মহত্ব বা করুনা নয়, তা ফরয বা অবশ্য কর্তব্য। ব্যক্তি এ সুযোগ অনুগ্রহ বা অনুকম্পা হিসাবে পাবে না, পাবে ন্যায্য অধিকার হিসাবে।

ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফের স্থান

জিওগ্রাফি অব বাংলাদেশ (Geography of Bangladesh)

ইস্তিঞ্জা যদি কমাতে চান বেশী করে জাম্বুরা খান

সত্য স্বপ্নে হযরত ইমাম হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি উনার আরোগ্য লাভ

বৈদেশিক বাণিজ্যের প্রয়োজনীয়তা ও প্রসার