শানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

সংখ্যা: ৩০৭তম সংখ্যা | বিভাগ:

যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَرَفَعْنَا لَكَ ذِكْرَك

তরজমা: যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

(আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনার যিকির বা আলোচনা মুবারককে বুলন্দ থেকে বুলন্দতর করেছি। (সম্মানিত ও পবিত্র সূরা ইনশিরাহ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৪)

তাফসীর: উক্ত পবিত্র আয়াত শরীফ নাযিল করে যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কায়িনাতবাসীকে জানিয়ে দিয়েছেন যে, উনার যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, যিনি খতামুন নাবিয়্যীন, যিনি রহমাতুল্লিল আলামীন, যিনি নূরে মুজাসসাম, যিনি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীমাহীন মযার্দা-মর্তবা, ছানা-ছিফত মুবারক। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে বহুভাবে তা প্রকাশিত হয়েছে।

বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনছারী রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরয করলাম- ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক, আপনি (দয়া করে) আমাকে জানিয়ে দিন যে, মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কোন্ জিনিস সৃষ্টি করেন? তিনি ইরশাদ মুবারক করলেন, হে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু!

নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সবকিছুর পূর্বে আপনার যিনি মহাসম্মানিত নবী-রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূর মুবারক ইযহার মুবারক করেন অর্থাৎ সৃষ্টি করেন। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার সর্বপ্রথম ইযহার মুবারক বা সৃষ্টি মুবারকই হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র নূরে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! তখন সেই মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী উনার কুদরত মুবারকের মধ্যে অবস্থান মুবারক করছিলেন। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার যিয়ারত, ছোহবত, দীদার ও নিয়ন্ত্রণ মুবারকে ছিলেন। সুবহানাল্লাহ! আর সে সময় লওহো, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আসমান, যমীন, চন্দ্র, সূর্য, জিন, ইনসান কোনকিছুই ছিল না।

অতঃপর মহান আল্লাহ পাক তিনি যখন মাখলুকাত সৃষ্টির ইচ্ছা মুবারক করলেন, তখন সেই মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক উনার থেকে মহান আল্লাহ পাক একটা অংশ নিয়ে উক্ত অংশকে অর্থাৎ উক্ত নূর মুবারক উনাকে চারভাগে ভাগ করলেন। উনার প্রথম ভাগ দ্বারা কলম মুবারক, দ্বিতীয় ভাগ দ্বারা লাওহে মাহফূজ মুবারক, তৃতীয় ভাগ দ্বারা আরশে আযীম মুবারক সৃষ্টি করেন। অতঃপর চতুর্থভাগ উনাকে আবার চার ভাগ করেন। উনার প্রথম ভাগ দ্বারা আরশে আযীম মুবারক বহনকারী ফেরেশতা আলাইহিমুস সালাম, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসী মুবারক, তৃতীয় ভাগ দ্বারা অন্যান্য ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে সৃষ্টি করেন। অতঃপর চতুর্থভাগ উনাকে আবার চার ভাগ করেন। উনার প্রথম ভাগ দ্বারা আসমানসমূহ, দ্বিতীয় ভাগ দ্বারা যমীনসমূহ এবং তৃতীয় ভাগ দ্বারা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেন। অতঃপর চতুর্থভাগ উনাকে আবার চার ভাগ করেন। উনার প্রথম ভাগ দ্বারা মু’মিন বান্দাদের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দ্বারা উনাদের ক্বলবের জ্যোতি আর এটিই মহান আল্লাহ পাক উনার মা’রিফাত মুবারক এবং তৃতীয় ভাগ দ্বারা মু’মিনদের উনসের নূর মুবারক সৃষ্টি করেন। আর তা হচ্ছেন পবিত্র তাওহীদ মুবারক-

لَا إِلَهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। অথার্ৎ মহাপবিত্র কালেমা শরীফ। সুবহানাল্লাহ! (মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, শরহুয যারকানী আলাল মাওয়াহিব, মাদারিজুন নুবুওওয়াহ, ফতওয়ায়ে হাদীছিয়্যাহ, ইতমামুন নি’মাতুল কুবরা আলাল আলাম, জান্নাতুল খুলদ্ লি-আব্দির রযযাক্ব আছ ছানআনী, তাবরিয়াতুয যিম্মাহ, আফদ্বালুল কুরা, মাতালিউল মাসাররাত, তারীখুল খামীস, নশরুত তীব ইত্যাদি)

মোটকথা উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে প্রতিভাত যে, কায়িনাতের সবকিছুই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকেই কুদরতীভাবে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ!

শানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তাফসীরুল কুরআন: বাহ্যিক ইবাদত কোন হক্কানী-রব্বানী, আল্লাহ্ ওয়ালা, পীর-দরবেশের সাথে ক্বালবী নিস্বত ক্বায়েম ব্যতীত মকবুল হওয়া সম্ভব নয়

তাফসীরুল কুরআন : বাহ্যিক ইবাদত কোন হক্কানী-রব্বানী, আল্লাহ্ ওয়ালা, পীর-দরবেশের সাথে ক্বালবী নিস্বত ক্বায়েম ব্যতীত মকবুল হওয়া সম্ভব নয়

তাফসীরুল কুরআন মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনই সর্বশ্রেষ্ঠ আমল

তাফসীরুল কুরআন মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনই সর্বশ্রেষ্ঠ আমল