-অধ্যাপক মাওলানা মুহম্মদ নূরুজ্জামান
মহান আল্লাহ জাল্লা শানহু ছিলেন গুপ্ত খাজিনা, আপন মহিমায় মহিমাম্বিত, আপন গৌরবে গৌরবাম্বিত। তিনি চাহিলেন আত্মপ্রকাশ, আপন মহিমা, গৌরব ও কুদরতের বিকাশ। তাই তিনি সৃষ্টি করেন এক স্বচ্ছ উজ্জল নূর। এই নূর বা হাকীকতে মুহম্মদীই হইল নিখিল সৃষ্টিজগতের সর্বপ্রথম সৃষ্টি। লৌহ-কলম, বেহেশত-দোজখ, আসমান-জমিন, চন্দ্র-সুর্য্য, ফেরেশতা এবং মানব-দানব সবকিছুই নূরে মুহম্মদীর পরে সৃষ্টি করেছেন। এই তথ্য স্পষ্টরূপে বিশিষ্ট ছাহাবী হযরত জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন, আমি একদা আরজ করিলাম, ইয়া রসূলাল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার পিতা-মাতা আপনার ক্বদম মুবারকে উৎসর্গ হউক। সকল বস্তুর পূর্বে সর্ব প্রথম মহান আল্লাহ তায়ালা কোন বস্তু সৃষ্টি করেছেন? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, হে হযরত জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! মহান আল্লাহ পাক সকল বস্তুর পূর্বে সর্ব প্রথম উনার নিজের নূর হইতে আপনাদের নবী উনার নূর মুবারক উনাকে সৃষ্টি করিয়াছেন, (যাহা) মহান আল্লাহ তায়ালা উনার (বিশেষ কুদরতে সৃষ্টি) নূর হইতে, অত:পর সেই নূর মুবারক মহান আল্লাহ তায়ালা উনার কুদরতে মহান আল্লাহ পাক উনার নিয়ন্ত্রনাধীনে চলমান ছিল। ঐ সময় লৌহ-কলম, বেহেশত-দোজখ, আসমান-জমিন, চন্দ্র-সুর্য্য, মানব-দানব কিছুই ছিল না।
নূরের ব্যাখ্যা
“মহান আল্লাহ তায়ালা পাক উনার নূর হইতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর সৃষ্টি” ইহার অর্থ এই যে, মহান আল্লাহ তায়ালা যে নূর সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিগত নূরই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেমন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন-
اول ما خلق الله نورى. অর্থ সর্ব প্রথম মহান আল্লাহ তায়ালা আমার নূরকে সৃষ্টি করেন। প্রকৃতপক্ষে এই নূর সৃষ্টির রহস্য এই যে, মহান আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টিজগত সৃষ্টি করিবারপূর্বে এই নূরকে সৃষ্টি করিয়াছেন। যেরূপভাবে মহান আল্লাহ তায়ালা নিজের দিকে সম্বোধন করিয়া بيت الله মহান আল্লাহ পাক উনার ঘর বলিয়া ঘরের ইজ্জত বাড়াইয়া দিয়াছেন, তদ্রুপ আমার নূর বলিয়া নূরে হাবীবী উনাদের ইজ্জত বৃদ্ধি করিয়াছেন। দ্বিতীয়ত: بيت الله বলে হ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জাতের দিকে সম্বোধন করিয়াছেন, এই ধরনের সম্বোধনের উদ্দেশ্য সম্মান ও মর্যাদার বহি:প্রকাশ।
হযরত রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বৈশিষ্ট্য/দু’একটি বিষয়ে আলোকপাত
মহান আল্লাহ পাক উনার জন্য হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার নির্যাতন ভোগ
যমযম কুপের ও ওযুর পানি দাঁড়িয়ে পান করা মোস্তাহাব অন্য কোন পানি বা খাদ্য দাঁড়িয়ে পান করা মাকরূহ