পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ আনিসুর রহমান (সোহেল)

পবিত্র দ্বীন ইসলাম উনার মুতাবিক উপার্জনের উপর পরিমাণগত কোনরূপ বাধ্যবাধকতা নেই। সুতরাং কে কি পরিমাণ উপার্জন করবে এ সমন্ধে প্রাসঙ্গিক কারণেই কোনো মাত্রা নির্ধারিত করে দেয়া নেই। তবে প্রয়োজন অনুপাতে উপার্জনের প্রতি দৃষ্টি রাখা দরকার।

মহান আল্লাহ পাক তিনি উপার্জনের যে বিষয়গুলির উপর সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ মুবারক দিয়েছেন তন্মধ্যে উপার্জনের পন্থা এবং এর ব্যবহার অন্যতম। সম্পদের উপার্জন পন্থা এবং ব্যবহার অবশ্যই হালাল এবং পবিত্র ইসলামী শরীয়ত উনার মোতাবিক হতে হবে। কারণ প্রতিটি প্রদত্ব সম্পদের হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে পরকালে মহান আল্লাহ পাক উনার নিকট পেশ করতে হবে। সৎ পথে উপার্জন করা মহান আল্লাহ পাক উনার ইবাদতের সাথে তুলনা করেছেন। এবং মহান আল্লাহ পাক উনার আরও নির্দেশ দিয়েছেন যে, নামাযের পর উনার বান্দারা যেন জীবিকার অন্বেষণে ছড়াইয়া পড়ে। সাথে সাথে একথাও বলা হয়েছে যে, যার সম্পদের পরিমাণ যত বেশি, তাকে তার সম্পদের জন্য তত বেশি জবাবদিহী করা হবে।

ভিক্ষাবৃত্তি তা ব্যক্তিগত বা রাষ্ট্রী যে কোন পর্যায়েই হোক না কেন ইসলাম কখনই সমর্থন করে না। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করেছেন এবং এর থেকে মুক্ত থাকতে কঠোর পরিশ্রমের পথও বেছে নিতে বলেছেন। মানব এবং মানবতার কল্যাণের জন্য জীবিকা উপার্জন ও তার যথাযথ ব্যবহারের উপর ইসলামে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। অর্থনৈতিক মুক্তি ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে একটি মৌলিক চাহিদা। কারণ মানবজীবনে প্রায় প্রতিটি কর্মকাণ্ডে অর্থ সিংহভাগ ভূমিকা পালন করে। যদিও ব্যক্তিগত পর্যায়ের ক্ষুদ্র উপার্জন জাতীয় পর্যায়ের অর্থনীতিতে মূখ্য ভূমিকা পালন করে না। তথাপি, উন্নয়নশীল দেশে এ ধরনের ব্যক্তিগত উপার্জন যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচিত হয়।

ইসলাম প্রচারের প্রথমদিকে এরূপ একক অর্থনৈতিক শক্তি হিসাবে হযরত উসমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার নাম মুবারক উল্লেখ করা যায়। তিনি বিভিন্ন সময়ে এবং বিশেষ করে যুদ্ধকালীন সময়ে মুসলমানদের জন্য প্রচুর অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দান করেছেন। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আলোচনায় না গিয়ে শুধু ব্যক্তিগত ব্যবস্থার আলোচনাতেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। কারণ, আমাদের মত উন্নয়নশীল দেশে জীবিকা উপার্জন করা কষ্টসাধ্য। এ অবস্থায় মানুষ স্বভাবত চেষ্টা করা নতুন নতুন উপার্জনের পন্থা উদ্ভাবনের জন্য।

আমেরিকার একটি হাল্কা খাবার বিক্রেতা ‘ম্যাকডোনাল্ড’ কোম্পানীর কথাই ধরা যাক। এরা অফিসগামী লোকদের জন্য ছোট ছোট প্যাকেটে সরবরাহ করার কথা প্রথমে চিন্তা করলো। এরপরই এরা যে ব্যাপক বাজার সৃষ্টি করলো তা তাদেরকে এনে দিলো বিশ্বব্যাপী প্রসার এবং পরিচিতি। কাজেই এরূপ প্রচেষ্টা থেকে বৃহৎ আকারের সঞ্চয় সম্ভব। আর এ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়, সমষ্টিগতভাবে জাতীয় বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখতে পারে। বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশ গুলোতে।

অবশ্য বৃহত্তর কার্য সংগঠনের ক্ষেত্রে অর্থ সংস্থানের প্রশ্নটি আরও ব্যাপক এবং জটিলতর। একটি শিল্পস্থাপনার কথা ধরা যেতে পারে। এখানে বিশাল অঙ্কের অর্থ সরবরাহ প্রয়োজন। এ অর্থের সঙ্গে শুধু শিল্পটি স্থাপনের বা আয়ের চিন্তাটিই জড়িত নয়। বরং এখানে জড়িত হাজার হাজার শ্রমিক এবং শ্রমিক পরিবারের অন্ন সংস্থানের প্রশ্ন।

সুতরাং দেখা যায়, শিল্প বা অন্যান্য কর্মসংস্থান জাতীয় স্থাপনা শুধুমাত্র একজন মুসলমানেরই আয়বৃদ্ধি করে না উপরোন্তু হাজার হাজার মুসলমানের জীবিকা উপার্জনের পথ করে দেয়। শিল্পস্থাপনার কথাও ইসলামে জোর দিয়ে বলা হয়েছে এবং জীবিকা উপার্জনের জন্য শিল্পস্থাপনাও একটি উত্তম ব্যবস্থা।

সুষ্ঠ অর্থনৈতিক অবকাঠামো একটি দেশকে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এবং শক্তিশালী করে। আর অর্থনৈতিক শক্তি সমগ্র বিশ্বকে প্রভাবিত করে। যেমন জাপান আজ সমগ্র বিশ্বে অর্থনৈতিক দিক থেকে মর্যাদাবান এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার একজন প্রধান নিয়ন্ত্রণকারী। অর্থনৈতিক মুক্তিপ্রাপ্ত বিশ্বও পৃথিবীতে অধিক সম্মানিত। আরব বিশ্বের ব্যাপক অর্থনৈতিক প্রাচুর্যতা অন্যান্ন বিশ্বকে মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টি নিবন্ধ রাখতে বাধ্য করেছে। বিলাস এবং ভোগ্যপণ্যের সর্ববৃহৎ বাজার হিসেবে মধ্যপ্রাচ্য স্থান করে নিলেও বিশ্ব অর্থনীতিতে আরব এবং মুসলিম বিশ্বের নিয়ন্ত্রণ খুবই অল্প। অফুরন্ত সম্পদের অধিকারী হয়েও একমাত্র তেলের বাজার ব্যতীত অন্যান্য বাজারে তাদের স্থান নেই বললেই চলে।

একসময় ইসলামী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা অধিকাংশ বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে। আজ ইসলামী ব্যবস্থা পিছিয়ে পড়েছে। যদিও অধিকাংশ ধনসম্পত্তি আজও ইসলামী বিশ্বের কাছে রয়েছে। তাই শুধুমাত্র ধনী ইসলামী রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমাদের নিজেদের উপার্জন নিজেদেরই করে নিতে হবে। ব্যক্তিগত বা রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ের উপার্জন আমাদের জন্য অতীব প্রয়োজনীয়। কারণ যে কোনো সুকর্মের সাথেও অর্থসংক্রান্ত প্রশ্নটি জড়িত রয়েছে। আল্লাহ পাক আমাদের সহায় হবেন।

তবে মূলকথা হবে, শুধু অর্থ উপার্জনের দিকে মন রাখা যাবে না। শুধু দুনিয়া হাছিলের দিকে দৃষ্টি রাখা যাবে না। সবকিছুরই লক্ষ্য হতে হবে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি ও রহমত হাছিল করা। পরকালের দিকে লক্ষ্য রেখে অর্জিত সম্পদের তা ব্যক্তিগত বা রাষ্ট্রীয় হোক না কেন, ব্যভহার হতে হবে যথাযোগ্য এবং কল্যাণধর্মী।

ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান

রাতকানা রোগ আর ভিটামিন ‘এ’

মধু ও মৌমাছি

আশ্চর্য হলেও সত্য

একটি চালেঞ্জ