সংকলনে- মুহম্মদ ইসমাইলন হুসাইন
আজব পাখি :
আজকের পেলিক্যানের পূর্ব পুরুষ ৩ কোটি থেকে ৪ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিলো। এ পর্যন্ত পৃথিবীতে ১৫ লাখেরও বেশি জাতের পাখির সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে বর্তমানে প্রায় ৯ হাজার জাতের পাখি বেঁচে আছে, পেলিক্যান এর মধ্যে একটি।
পেলিক্যানের পা হাঁসের মতো যুক্ত থাকে। যখন পেলিক্যান বসে থাকে বা পানিতে সাঁতার কাটে তখন তাকে খুব কদাকার দেখায়। চেহারা কুৎসিত হলেও পেলিক্যান দক্ষ মৎস্য শিকারী। এর ঠোট এক ফুটেরও বেশি লম্বা হতে পারে। নীচের ঠোঁটের সাথে মাছ ধরার জন্য একটি গোলাকার থলি থাকে যা জালের মতো ব্যবহার করা যায়। ডুব দিয়ে মাছ ধরার সময় এই থলিটি এতোবড় হয় যাতে প্রায় ছয় সের পানি ধতে পারে। ডুব দিয়ে পানির উপর ভেসে উঠে, পেলিক্যান তার থলিতে আটকে থাকা মাড়ের সাথে যে পাটি থাকে তা ঠোঁট দিয়ে অল্প অল্প করে বের করে দেয়।
দু’থেকে চার বছর বয়স হলে পেলিক্যান প্রাপ্ত বয়স্ক হয়। পুরুষ পেলিক্যান সাধারণত তার মাথাটি এদিক সেদিক ঘুরিয়ে নানা রকম কায়দা কসরৎ করে স্ত্রী পেলিক্যানের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। সফল হলে পুরুষটি স্ত্রীটিকে বাসা বানানোর জন্য কাঠি, শন, খর, ঘাস, পাতা ইত্যাদি এনে দেয়। স্ত্রীটি বাসা বানায়। বানানো শেষে স্ত্রী দুটি বা তিনটি ডিম পাড়ে। প্রায় এক মাস ধরে ঐদুজনে মিলে পর্যায়ক্রমে ডিমে তা দেয়। বাচ্চা হলে তারা ডিমের ভেতর থেকেই ডিমের খোসা ঠোকরাতে থাকে এবং এক সময় খোসা ভেঙ্গে বাচ্চা বেরিয়ে আসে। জন্মাবার পর বাচ্চাগুলো এতো দুর্বল থাকে যে তারা মাথাও উপরে তুলতে পারে না, শুধু খাবারের জন্য চিঁ চিঁ করতে থাকে।
প্রথম কয়েক সপ্তাহ মা-বাবা বাচ্চাগুলোকে ছায়া দিয়ে সূর্যকিরণ থেকে রক্ষা করে। বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে নিয়মিত খাওয়াতে হয়। খাওয়াবার সময় মা বাবা প্রথমেই নিজেই মাছ চিবিয়ে গিলে ফেলে এবং কিছক্ষণ পরে তা উগড়ে ফেলে দেয়, বাচ্চাগুলো এই উগরানো খাবার খায়। প্রায় তিন মাস পরে এরা নিজেই নিজের খাবার যোগাড় করতে পারে।
পূর্ণ বয়স্ক পেলিক্যানের পাখা প্রসারিত অবস্থায় ছয় থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে। পেলিক্যানের পাখা খুব শক্তিশালী এবং এর সাহায্যে সে ঘন্টায় ৩৫ থেকে ৪০ মাইল বেগে উড়তে পারে ও কয়েক ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে। কোনো কোনো পেলিক্যান সাগরের ২৫ থেকে ৫০ ফুট উপরে থেকে মাছ দেখে হঠাৎ পানির উপর ঝাঁপিয়ে পড়ে ঠোঁট দিয়ে সেই মাছ তুলে আনে। আবার কিছু কিছু পেলিক্যান মাছ ধরার জন্য আকাশ থেকে ঝাঁপ দেয় না। এরা দল বেঁধে এক লাইনে বা অধ্যাবৃত্তাকারে সাঁতার কাটতে কাটতে আর পাখা দিয়ে পানিতে আঘাত করতে করতে মাঝের ঝাঁককে অগভীর পানিতে নিয়ে যায়, যাতে সহজেই তাদের ধরা যায়। পেলিক্যান নানা রঙের হয়ে থাকে এবং ইউরোপের বিভিন্ন দেশে এদের দেখা যায়।
আল জিলানী গ্রন্থাগার এক বিরাট জ্ঞান ভান্ডার :
বাগদাদের শেখ আব্দুল কাদির আল জিলানী (রহমতুল্লাহি আলাইহি) মসজিদ গ্রন্থাগারে রয়েছে ৫১০০০ গ্রন্থ এবং পান্ডুলিপি। এগুলোর মধ্যে রয়েছে পবিত্র কুরআন শরীফ উনার দুষ্প্রাপ্য কপিসমূহ। এসব কপি সোনায় মোড়ানো।
আব্বাসীয় আমল থেকে এই গ্রন্থাগারের অস্তিত্ব বিদ্যমান। এতে আছে ১৯০০ পান্ডুলিপি। এসব পান্ডুলিপিতে তর্কশাস্ত্র, ভাষাতত্ত্ব, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, জীববিজ্ঞান এবং রসায়নশাস্ত্রের মত বিভিন্ন জ্ঞান প্রশাখা নিয়ে আলোচনা রয়েছে। এছাড়া রয়েছে সাহিত্য গ্রন্থ এবং ইরাকের ইসলামী ইতিহাসের প্রখ্যাত ব্যক্তিবর্গের জীবনী। তবে অনেকে মনে করে থাকেন যে, সব বাই-ই আদিকালের বেশ পুরোনা। আসলে ব্যাপারটা তা নয়। সব বই-ই পুরোনো নয়। আর এসব বইয়ের সব আরবীতে নয়। ইংরেজী, ফরাসী, জার্মান, স্পেনিশ, আফগানী, তুর্কী, উর্দু এবং সিরিয়ান ভাষায় লিখিত গ্রন্থও এতে রয়েছে।
দুষ্প্রাপ্য গ্রন্থ ও পান্ডুলিপি ছাড়াও আরবী ও বিদেশী ভাষায় ফিলিস্তিন সংক্রান্ত দলীলপত্র এবং রেফারেন্স বই এতে রয়েছে। শেখ আব্দুল কাদির আল জিলানী মসজিদের মসজিদের ইতিজাস ষষ্ঠ হিজরী শতকের পুরোনো (খ্রিষ্ট্রীয় দ্বাদশ শতক) আবু সাঈদ আলমেখরামী এই মসজিদের প্রতিষ্ঠা করেন। এরপর ইরাক তথা মুসলিম বিশ্বের পরম শ্রদ্ধাভাজন মুসলিম মনীষি শেখ আব্দুল ক্বাদির আল জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি এর সম্প্রসারণ করেন। প্রতি সপ্তাহে হাজার হাজার লোক এই মহাপুরুষের মাযার শরীফ জিয়ারত করেন। আসলে উনাকেই এই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বলে বিবেচনা করা যায়। বহু মনীষী উনার সকাশে গ্রন্থাদি ও পান্ডুলিপি উপহার নিয়ে আসতেন, সেগুলো দিয়ে দিয়ে তিনি গ্রন্থাগারটি সম্প্রসারণ করেন।
ভারতের কাশ্মীর রাজ্যের গভর্ণর সরদার আব্দুল্লাহ খান এর প্রদত্ত পাক কালামের একটি সুন্দর কপিও গ্রন্থাগারে রয়েছে। বিভিন্ন দেশের প্রিন্স, গভর্নর ও ধর্মীয় চিন্তাবিদ এর দেখা পবিত্র কুরআন শরীফ উনার কপিও গ্রন্থাগারে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ যেসব পান্ডুলিপি রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নবম হিজরী শতকের আল হাকায়েক ফিল তাফসীল (পবিত্র কুরআন শরীফ উনার ব্যাখ্যা মুবারক) দ্বাদশ হিজরী শতকের দলীল আল খায়রাত (কল্যাণের স্বাক্ষর) নবম হিজরী শতকে ওসমান জিননি আল মোসুল্লির লিখিত আল খাসায়েস ফিল নাহু (ব্যকরণ) এবং আল লুবাব ফি ইলম আল হিসাব (অংক শাস্তের মূল ভিত্তি)
এই গ্রন্থাগার তার বৈশিষ্টের কারণে অশেষ খ্যাতি অর্জন করেছে। এছাড়া ইসলামী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রধান মন্ত্রী ও মনীষীসহ বহু প্রখ্যাত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছে।
নর গোশত খাওয়ার অনুমতি :
লেবাননের উদ্বাস্তু শিবিরের অবরুদ্ধ ফিলিস্তিনিরা সর্বশেষ উপায় হিসেবে বোমা বর্ষণে নিহত ব্যক্তিদের গোশত খেতে পারবে বলে শিয়া মুসলিম মৌলবাদী হিজবুল্লাহ পার্টির আধ্যাত্মিক নেতা এই অভিমত ব্যক্ত রেন। শেখ মুহম্মদ হোসেন ফাদলাল্লাহ বলেন, মানুষের গোশত খাওয়ার অনুমতি চাওয়া সংক্রান্ত ক্ষুধা পীড়িত ফিলিস্তিনিদের আবেদন হলো মানবিক প্রতিক্রিয়া জাগানোর লক্ষ্যে একটি রাজনৈতিক উদ্যোগ। তিনি এএফপির সাথে এক সাক্ষাতকারে বলেন এতদসত্ত্বেও খাদ্য প্রতিবন্ধকতার শিখার ফিলিস্তিনিদের নাটকের অবসান ঘটছে না। তিনি স্মৃতিচারণ করে বলেন, তিনি তার হিজবুল্লাহ দলের প্রতিদ্বন্দী শিয়া আমল মিলিশিয়া কর্তৃক আরোপিত খাদ্য অবরোধের নিন্দা করেছিলেন।
অজগর লম্বায় ১২ হাত :
প্রায় ২ মন ওজনের ১২ হাজার লম্বা একটি অজগর (চন্দ্রমুখী সাপ) বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মজিদের বাড়ীতে ধরা পড়েছে। একটি বিড়াল গিলে ফেলার সময় আব্দুল মজিদের স্ত্রী প্রথম সাপটিকে দেখতে পায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় খবর পেয়ে সংকুচাইল ২৯/ডি, বিডিআর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জনাব রকীব উদ্দীন সঙ্গীদেরসহ ঘটনাস্থলে যান এবং সাপটি ধরতে সক্ষম হয়। সাপটিকে স্থানীয় রাজাপুর রেল ষ্টেশনে রাখলে হাজার হাজার লোক সাপটি দেখার জন্য ভিড় জমায়। পরে বিডিআর সাপটিকে কুমিল্লা সেক্টর হেডকোয়াটারে পাঠায়।
চম্পা ফুল গাছে বেগুন ঝুলছে :
আজব হলেও সত্য যে, চম্পা ফুলের গাছে বেগুন ধরেছে। সৈয়দপুরের হাতীখানা কবরস্থানের কাছে চম্পা ফুলের গাছে বিভিন্ন শাখায় মাত্র ১টি লম্বা বেগুন ধরেছে। এই বেগুন বাজারের অবিকল বেগুনের মত এবং লম্বায় প্রায় ৬ ইঞ্চি। প্রতিদিন শ’ শ’ লোক এ বেগুন খোর জন্য সেখানে ভিড় জমাচ্ছে। অনেকে এটা মহান আল্লাহ পাক উনার রহমত বলে উল্লেখ করেন।
ইঁদুর বটে :
মনোহরদী উপলোর চন্দনপুর গ্রাম থেকে কৃষি বিভাগীয় ব্লক সুপারভাইজার আবুল হাশেমের হাতে এক বিরাটকায় ইঁদুর মারা পড়েছে। ফাঁদ পেতে মারা এ ইঁদুরটি দৈর্ঘ্য লেজ থেকে মাথা পর্যন্ত উনিশ ইঞ্চি অর্থাৎ এক হাতেরও কিছু বেশি।
ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান
পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার