রাতকানা রোগ আর ভিটামিন ‘এ’

সংখ্যা: ৫ম সংখ্যা | বিভাগ:

ডা. আবু মুহম্মদ ছালেহ

মহান আল্লাহ পাক উনার শুকরিয়া জ্ঞাপন করছি, আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর দুরূদ ও সালাম। এসবই এজন্যে যে, মহানতম পাকজাত আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন, এমনকি গভীরতম অন্ধকারের মধ্যেও অতিশয় ক্ষীণ আলোর সাহায্যেই দেখার মত দৃষ্টির প্রখরতা দান করেছেন। সুবহানাল্লাহ!

কিন্তু অন্ধকারে যারা দেখতে পারেন না অর্থাৎ যারা রাতকানা রোগী তাদের সত্যিই কষ্ট। এই রোগ সম্বন্ধেই আজ আমরা আলোচনা করতে চাই। গত সংখ্যার বিষয় বস্তুর অন্তর্গত রড এবং কোনের কথা আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। সেই রডের কার্যকারিতায় গন্ডগোলের জন্যেই কিন্তু রাতকানা রোগের উৎপত্তি এবং বিকাশ। রডের স্বাভাবিক কাজ হলো কোনো বস্তুকে ঠিক তাই বলে চিনে রাখা, আমকে আমই দেখা, পথকে পথই চিনা, গাছকে গাছই দেখা ইত্যাদি। কিন্তু রাতকানা রোগী অন্ততঃ রাত্রিবেলা তেমনটি দেখতে পায় না। এমনকি অতি নিকরে এবং ঠিক সম্মুখের জিনিসটিও নয়। এর কারণ কি?

আসলে মানুষের চোখের রেটিনাতে অবস্থিত রডে থাকে এক ধরণের ভিটামিন। যার নাম ভিটামিন এ। শরীরের অন্যান্য স্থানেও এটি থাকে। যেমন, প্রতিটি মানুষের লিভার-এ এটি প্রচুর পরিমাণে মওজুদ থাকে। কোন মানুষ যদি বেশ কয়েক মাস যাবত এমন খাবার খেতে থাকেন যাতে ভিটামিন এ নেই বা যথেষ্ট পরিমাণে থাকে না, তবে প্রথমে লিভারের মওজুদ ফুরোতে থাকবে এবং একসময় চোখেও এটির চরম অপর্যাপ্ততা দেখা দিবে। আর তখনই আস্তে আস্তে রাতের বেলা দেখতে না পাওয়ার অভিযোগ আসতে থাকবে। এই হলো রাত কানা রোগের উৎপত্তি।

আসলে মানুষের চোখের রেটিনাতে অবস্থতি রডে থাকে এক ধরনের ভিটামিন। যার নাম ভিটামিন এ। শরীরের অন্যান্য স্থানেও এটি থাকে। যেমন প্রতিটি মানুষের লিভারে এটি প্রচুর পরিমাণে মওজুদ থাকে। কোনো মানুষ যদি বেশ কয়েক মাস যাবত এমন খাবার থেকে থাকেন যাতে ভিটামিন এ নেই বা যথেষ্ট পরিমাণে থাকেনা, তবে প্রথমে লিভারের মওজুদ ফুরোতে থাকবে এবং একসময় চোখেও এটির চরম অপর্যাপ্ততা দেখা দিবে। আর তখনই আস্তে আস্তে রাতের বেলা দেখতে না পাওয়ার অভিযোগ আসতে থাকবে। এই হলো রাত কানা রোগের উৎপত্তি।

চক্ষু বিজ্ঞানীরা ঘেটে দেখেছেন, রেটিনার রডে যে অতিশয় লাইট সেনসেটিভ কেমিক্যাল থাকে যাকে বলা হয়, সেটি ভিটামিন এ’র অভাবে আদৌ তৈরি-ই হতে পারে না। এই কিন্তু আলোকরশ্মির সংস্পর্শে এসে বিশ্লিষ্ট হয়ে দৃষ্টির উদ্দিপণা তৈরি করার কথা। এটিই যদি তৈরি হতে না পারে তবে কেমন করে দেখতে পাবে মানুষ? এখানে একটি প্রশ্ন থেকে যায় আর তা হলো- দিনের বেলায়ওতো ভিটামিনের অভাব থাকেই, কিন্তু শুধু রাতের বেলায়ই কেন দেখতে পায় না? বা দিন-কানা হয় না কেন? বিজ্ঞানীরা এরও উত্তর খুঁজে দেখেছেন এবং পেয়েছেনও। অর্থাৎ দিনের বেলায় যেহেতু প্রখর আলোকে রশ্মির উপস্থিতি বিরাজমান, তাই অপর্যাপ্ত ভিটামিন এ নিয়েও কোনমতে কাজ চালিয়ে নিয়ে যায় আমাদের অতি কুশরী চক্ষুদ্বয়। কিন্তু রাতের বেলায় একেতো ভিটামিন এ-এর অভাব প্রকট, তদুপরি দেনের আলোক মালা সে পাবে কোথায় এই রাত্রিতে? তাইতো বলা হয়ে থাকে দিবারাত্রে তফাৎ। অর্থাৎ কিনা এ দুটোর মধ্যেও আকাশ-পাতাল পার্থক্য।

এবার নিশ্চয়ই মর্মাহত হতে হবে শুনে যে, প্রতি বৎসর আমাদের দেশে লাখ লাখ, আর সরাবিশ্বে কোটি কোটি শিশুসহ অগণিত মানুষ এ রোগে আক্রান্ত হয়। আরো বয়ের কথা হলো এই যে, ভিটামিনের অভাবে শুধু যে কেবল রাতকানা রোগ হয় তা কিন্তু নয়। আরো বেশ কয়েকটি রোগ এটির অভাবে হয়ে থাকে। যেমন

(১) চির অন্ধত্বঃ যা রাতকানা রোগেরই পরবর্তী স্তর অর্থাৎ একেবারেই অন্ধ।

(২) অপর্যাপ্ত এবং অপরিপক্ক শারীরীক ও মানসিক গঠন যা কিনা একজনকে একেবারে অকেজো বানিয়ে ফেলতে পারে।

(৩) শুকনো খসকসে চামড়া (ত্বক) এবং ঝিল্লি পর্দা।

(৪) নানা ধরনের ইনফেকশনের প্রাবল্য শরীরে দেখা দেয়া ইত্যাদি। আমরা নিশ্চিয়ই বুঝতে পারছি এদের যে কোনটিই কিন্তু আমাদের জন্যে দারুণ ক্ষতিকর।

প্রিয় পাঠক! নিশ্চয়ই আপনারা জানতে আগ্রহী হবেন, এবার কি কি খাদ্যে আমাদের এই অতি প্রয়োজনীয় ভিটামিন এ থাকে। এখন তাই বলছি। এ সকল খাদ্যের মধ্যে রয়েছে, ১। কচু শাক, ২। টমোটো, ৩। ডিম, ৪। দুধ, (বিশেষতঃ শিশুর জন্যে মায়ের দুধ), ৫। গুড়ো মাছ, ৬। গাজর, ৭। কলিজা, ৮। সকল প্রাণীত চর্বি অর্থাৎ আমাদের অতি পরিচিত কিন্তু অতি সাধারণ প্রায় খাবারেই এটি প্রচুর পরিমাণে বিদ্যমান। আমরা জানিনা বলেই ওগুলো খেয়েই থাকি কম, আর ফলেই এ রোগে আক্রান্তও হই বেশি। উপরোক্ত তালিকার খাদ্যগুলো আমাদের সমাজের সকল স্তরেই ব্যবহৃত হতে পারে বা সবাইই কিনে খেতে পারে। যরা গরীব তারাও নিশ্চয়ই কচু শাক খেতে পারে। অর্থাৎ এ খাদ্যগুলোর যথাযথ ব্যবহার রাতকানা রোগসহ উপরোক্ত রোগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে সাহায্য করতে পারে।

মজার ব্যাপার হলো- রাতকানা রোগ কিন্তু হতে সময় নেক অনেক, তবে সারিয়ে তোলা যায়। আল্লাহ পাক উনার অশেষ রহমতে, অতি অল্প সময়েই এমনকি এক ঘণ্টারও সময়ে অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন এ শিরার মাধ্যমে শরীরের অভ্যন্তরে পৌঁছিয়ে দিতে পারলে রোগী দ্রুত সেরে উঠে অনেকটা ম্যাজিকেরই মত। আসলে সবই আল্লাহ পাক রব্বুল আলামীন উনার দয়া। নচেৎ সারাজীবন গুণাহ করেও একবার খালিছভাবে তওবা করে কলেমা পড়ে নিলে কেন সারাজীবনের গুনাহই মাফ হয়ে যাবে? বিহামদিহি সুবহানাল্লাহীল আ’যীম।

ইতিহাসে হাজ্জান বিন ইউসুফ উনার স্থান

মধু ও মৌমাছি

আশ্চর্য হলেও সত্য

পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দেশ মুতাবিক উপার্জন ও তার ব্যবহার

একটি চালেঞ্জ