সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মুসলমান! ‘অমুসলমান’ বললে ভীষণ রাগ করেন। অমুসলমান হতে চান না। মুসলমান, বিশ্বাস করে মুসলমান। শুধু মহান আল্লাহ পাক উনাকে বিশ্বাস করে মুসলমান হওয়া যায় না। শুধু আল্লাহ পাক উানাকে বিশ্বাসকারী দাবীদারও আছে। কিন্তু তারা মুসলমান নয়। আখেরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিশ্বাস করে মেনেই তবে মুসলমান হওয়া যায়।
না বিশ্বাস করলে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে বিষয়টি কী শুধু তাই? জাহান্নাম এত নিকৃষ্ট আবাসস্থল কেন?
শুধু বর্ণনাতীত লেলিহান অগ্নিশিখা, অকল্পণীয় ঠান্ডা, পুঁজের পানি আর কাটাযুক্ত জাক্কুম বৃক্ষের মেহমানদারিই কী জাহান্নামের আযাবের শেষ কথা?
মূলত তা নয়। রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুযনিবীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত বা সন্তুষ্টি না পাওয়ায় যে ব্যর্থতা, অযোগ্যতা, অক্ষমতা, অথর্বতা, অলসতা, অমনোযোগীতা, অজ্ঞতা তার কষ্ট এবং শাস্তিই জাহান্নামের আযাবের চেয়েও বেশি। নাউযুবিল্লাহ।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিশ্বাস এবং আনুগত্যতার সাথে মুসলমানের জান্নাত-জাহান্নামের সম্পর্ক।
কিন্তু নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে খ্বালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার কী সম্পর্ক?
ভাষাগত উপমা হিসেবে সম্পর্ক আশিক মাশুকের। তবে আশিক স্বয়ং মহান আল্লাহ পাক। মাশুকের বর্ণনায় মহান আল্লাহ পাক হাদীছে কুদসী শরীফে ইরশাদ মুবারক করেন- হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার নূর মুবারক ইজহার না করলে আমি কোন কিছুই সৃষ্টি করতাম না। হাদীছে কুদসীতে আরো ইরশাদ মুবারক হয়েছে, আমি পুসিদা ছিলাম। যখন আমার ইচ্ছা হলো আমি প্রকাশিত হই, তখন আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইজহার মুবারক করলাম। অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারকের মধ্যে ছিলেন।
কি হতো? যদি আশিক আল্লাহ পাক, মাশুক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনন্তকালের জন্য নিজ কুদরত মুবারকের মধ্যেই রেখে দিতেন? তাহলে কি আমরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত দাবী করতে পারতাম? কেনো ১ লাখ ২৪ হাজার বা ২ লাখ ২৪ হাজার নবী রসূল আলাইহিমুস সালাম সবাই আখেরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হতে চাইলেন? এবং হলেন।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হওয়ার ফযীলত কত? মর্যাদা কত? নিরাপত্তা কত? ফায়দা কত? রহমত কত? গুনাহ মাফের প্রশস্ত কত? দোয়া কবুলের নিশ্চয়তা কত? আযাব-গযব থেকে বাঁচার সুযোগ কত? তওবা কবুলের ব্যাপকতা কত? বেঁচে থাকার সমৃদ্ধির পথ কত বিকশিত? কাফের মুশরিকদের জুলুম থেকে হেফাজতের মুজিযা শরীফ কত?
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মরণের প্রশান্তি কত? অন্তরের অন্তঃস্থলের সংযোগ কত? অন্তরের উৎসস্থলের সাথে সম্পৃক্ততা কত? গভীরতা কত? ব্যাপকতা কত? সার্থকতা কত?
এ অনুভূতি মুসলমানের অন্তরে আজ কেনো উপেক্ষিত। গাফলতিতে উদভ্রান্ত। অলসতায় বিপর্যস্থ। এবং যে কারণেই নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্থ তথা হতাহত বা নিহত।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুসলমানরা মুখে দিনে শতবার এক হিন্দু মহিলাকে ‘-’ দিদি, দিদি উচ্চারণ করেছে, তার উপর ভরসা রেখেছে, তাকেই নিরাপত্তার, অগ্রযাত্রার ত্রানকর্তা মনে করেছে, গোটা বৎসরে এমনকী অনেকে সারা জীবনেও ততবার নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উচ্চারণ করেনি। দুরুদ শরীফ পড়েনি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি যে রিযিক ও নিরাপত্তা বণ্টনকারী সে মূল্যবোধে উজ্জীবিত হয়নি। ফায়দাও পায়নি। নাউযুবিল্লাহ!
অপরদিকে মধ্যপ্রাচ্যের শাসকরা যতটা ড্রাম্পমুখী, ড্রাম্প পূজারী ট্রাম্প শব্দ উচ্চারণকারী তার বিপরীতে তারা যদি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক উচ্চারণ করতো, উনার দিকে রুজু হতো তাহলে তারা নিজেরাই মহা শক্তিশালী থাকত। পাশাপাশি খোদ গাযাবাসী সহ গোটা বিশ্বের মুসলমান যেভাবে কার্যকর মুশরিক খেলোয়ার, অভিনেতা, অভিনেত্রী ইত্যাদির যিকির করে তাদের প্রতি উন্মাদনা প্রকাশ করে তা থেকে তওবা করে তারা যদি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিকির করতো, ফিকির করতো- তাহলে তারা খুব সহজেই সব হারাম কাজের আসক্তি থেকে বাঁচতে পারতো। সুন্নতের আমল, জান্নাতের আমল, মুহব্বত-মারিফাত হাছিলের আমল তাদের অন্তরে আরামদায়ক, আনন্দদায়ক অনুভূত হতো।
মুসলমান কেন নছীহত গ্রহণ করে না যে, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি প্রতি মুহুর্ত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক স্মরণই শুধু করেন না পাশাপাশি উনার প্রতি ছলাত শরীফ এবং সালাম শরীফও পড়েন।
পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে- ‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ও সম্মানিত ফেরেশতা আলাইহিমুস সালাম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত পাঠ করেন- হে ঈমানদারগণ, তোমরাও উনার প্রতি ছলাত-সালাম পাঠ করো।’
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার কাছেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সঙ্গতকারণেই কূল কায়েনাত তথা মুসলমানদের জন্যও সর্বশ্রেষ্ঠ নেয়ামত, রহমত এবং সর্বশ্রেষ্ঠ ছহিবে নিয়ামত। সুতরাং উনাকে লাভ করার খুশিই বা ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ বা সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ।
রাষ্ট্রদ্বীন ইসলাম উনার এদেশে, ৯৮ ভাগ মুসলমান অধিবাসীর এদেশে- সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ সরকারি উৎসব হবে পবিত্র ঈদে বিলাদতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের উৎসব। এ উৎসবকে উপলক্ষ করেই হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতে হবে। দেশের সব গরিব-দুঃখিদের এ ঈদ পালনের জন্য প্রভূত সরকারি সাহায্য দিতে হবে। সাইয়্যিদুশ শুহূর তথা গোটা রবীউল আউওয়াল শরীফ মাসকেই ছুটির মাস হিসেবে গণ্য করতে হবে। দেশের পনের লাখ মসজিদের ব্যাপক সরকারি সহযোগিতায় পবিত্র ওয়াজ মাহফিল, পবিত্র মীলাদ শরীফ মাহফিল ও উন্নতমানের তাবারুক বিতরণ ইত্যাদির ব্যবস্থা করতে হবে।
গোটা বিশ্ববাসী আজ অবগত যে মহিমান্বিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ অনন্তকালে জন্য প্রতিষ্ঠিত, প্রচারিত প্রবর্তিত, প্রস্ফুটিত, বিকশিত, সুশোভিত করেছেন- ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শির্দ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
মহান আল্লাহ পাক উনার মহিমান্বিত ফয়েজে ইত্তেহাদীতে সমৃদ্ধ হয়ে আমাদের; যথাযথভাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন নসীব করুন। (আমিন)