পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে অনেক আয়াত শরীফ এবং অসংখ্য হাদীছ শরীফ রয়েছে যাঁদের দ্বারা দৃঢ়ভাবে সাব্যস্ত হয় যে, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

খ¦লিক,মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَمَا يَـنْطِقُ عَنِ الْـهَوٰى. اِنْ هُوَ اِلَّا وَحْيٌ يُـوْحٰى

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ওহী মুবারক ব্যতীত কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না এবং কোন সম্মতি মুবারক দেন না।” (সম্মানিত ও পবিত্র সূরা নজম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩-৪)

খ¦লিক,মালিক, রব মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-

مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَـقَدْ أَطَاعَ اللهَ وَمَنْ تَـوَلّٰى فَمَاۤ أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيْظًا

অর্থ: যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য বা অনুসরণ করলো সে মূলত মহান আল্লাহ পাক উনার আনুগত্য করলো। আর যে অবাধ্য হলো আপনি তাদের জিম্মাদার নন। (সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৮০)

ইত্তিবায়ে সুন্নত মুবারক উনার অর্থ: মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রেই সম্মানিত সুন্নত মুবারক সূক্ষাতিসূক্ষ্ম-পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করা।

খ¦লিক,মালিক, রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আহযাব শরীফ উনার ৭১ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ করেন-

مَنْ يُّطِعِ اللهَ وَرَسُولَهٗ فَـقَدْ فَازَ فَـوْزًا عَظِيمًا

অর্থ : “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করবে সে বিরাট সফলতা লাভ করবে।

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَمَنْ يُّطِعِ اللهَ وَرَسُولَهٗ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْـهَارُ ۖ وَمَن يَتَـوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا

অর্থ: “যে ব্যক্তি মহান আল্লাহ পাক ও উনার হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অনুসরণ মুবারক করবে, সে এমন সম্মানিত জান্নাতে প্রবেশ করবে, যার তলদেশে নহরসমূহ মুবারক প্রবাহিত থাকবে। আর যে ব্যক্তি (এর বিপরীত) পৃষ্ঠপ্রদর্শন করবে, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।” (সম্মানিত ও পবিত্র সূরা ফাতহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭)

যিনি খ¦লিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَمَا اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهَاكُمْ عَنْهُ فَانْـتَـهُوْا ۚ وَاتَّـقُوا اللهَ ۖ إِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ

অর্থ:- “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এ ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা” [সম্মানিত ও পবিত্র সূরা হাশর শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ-৭]

উক্ত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালনের ব্যাপারে خُذُوْا শব্দ মুবারক ব্যবহার করা হয়েছে। আর خُذُوْا শব্দটি হচ্ছে فِعْلِ اَمر বা আদেশ সূচক ক্রিয়া। অর্থাৎ স্বয়ং খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করার জন্য প্রত্যেক বান্দা-বান্দী, উম্মতকে সম্মানিত আদেশ মুবারক করেছেন। আর মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক পালন করা নি:সন্দেহে ফরযে আইন।

অর্থাৎ প্রত্যেক মুসলমানকে অবশ্যই মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করতে হবে। আর যারা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করে না তাদেরকে সাবধান করে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন- এ ব্যাপারে তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার শাস্তি অত্যান্ত কঠোর। অর্থাৎ কেউ যদি মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন না করে তার জন্য মহান আল্লাহ পাক উনার শাস্তি হবে অত্যান্ত কঠোর ও ভয়ানক। নাউযূবিল্লাহ!

অনুরূপ পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে আরো অনেক আয়াত শরীফ রয়েছে যার দ্বারা দৃঢ়ভাবে সাব্যস্ত হয় মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা ফরয।

মহান আল্লাহ পাক উনার হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুমহান চরিত্র মুবারক উনার অধিকারী। তাই খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

‎‫لقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ

অবশ্যই তোমাদের জন্য সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যিন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছেন সম্মানিত সর্ব উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহ! [সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১]

আর খ্বালিক, মালিক্ব, রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ক্বলম শরীফ উনার ৪ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

وَإِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيمٍ

অর্থ: “হে আমার হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আপনি মহাসম্মানিত ও মহাপবিত্র সুমহান চরিত্র বা আদর্শ মুবারক উনার অধিকারী।”

সম্মানিত এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে হয়েছে-

عَنْ حَضْرَتِ أَبِي هُرَيْـرَةَ رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ”

অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বর্ণনা করেন যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি মহাসম্মানিত ও মহাপবিত্র উত্তম চরিত্র বা আদর্শকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি।” (বুখারী শরীফ, নাসায়ী শরীফ, কানযুল উম্মাল)

অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

أَنَّهٗ قَدْ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ‏”بُعِثْتُ لأُتَمِّمَ حُسْنَ الأَخْلاَقِ‏”‏

অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তিনি ইরশাদ করেন, আমি সুন্দর চরিত্র বা আদর্শকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি।” (মুয়াত্তা শরীফ : কিতাবু হুসনিল খ¦লক্ব, আহমদ শরীফ, মিশকাত শরীফ)

যিনি খ¦লিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ اِنْ كُنْـتُمْ تُـحِبُّـوْنَ اللهَ فَاتَّبِعُوْنِـىْ يُـحْبِبْكُمُ اللهُ وَيَـغْفِرْ لَكُمْ ذُنُـوْبَكُمْ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

অর্থ: “(আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত মুবারক করো, তাহলে আমার ইত্তিবা’ তথা অনুসরণ-অনুকরণ মুবারক করো। তাহলে মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত মুবারক করবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। ” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আলে ‘ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّ لَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللهُ وَ رَسُوْلُهٗۤ  اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَـرَةُ مِنْ اَمْرِهِمْ وَ مَنْ یَّعْصِ اللهَ وَ رَسُوْلَهٗ فَـقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْـنًا

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা যখন কোনো বিষয়ে ফায়ছালা মুবারক দান করেন, তখন কোনো মু’মিন পুরুষ-মহিলা কারো জন্য সে বিষয়ে মত পেশ করা জায়িয নেই। আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের অবাধ্যতা করলো সে প্রকাশ্য গোমারাহীতে নিমজ্জিত হলো।” না‘ঊযুবিল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩৬)

খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

فَلَا وَ رَبِّكَ لَا یُـؤْمِنُـوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَـیْـنَـهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْـفُسِهِمْ حَرَجًا مِّـمَّا قَضَیْتَ وَ یُسَلِّمُوْا تَسْلِیْمًا

অর্থ: “আপনার রব তা‘য়ালা মহান আল্লাহ পাক উনার ক্বসম! কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের পরস্পরের ইখতিলাফের ব্যাপারে আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র আদেশ-নির্দেশ মুবারক, আপনার ফায়ছালা মুবারক মেনে না নিবে। (শুধু মেনে নিলেই চলবে না) তাদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব করতে পারবে না। শুধু অন্তরে সংকীর্ণতা অনুভব না করলেই চলবে না বরং আপনি যেটা ফায়ছালা মুবারক করবেন, সেটা মানার মতো মেনে নিতে হবে অর্থাৎ অন্তরের অন্তঃস্থল থেকে কোনো প্রকার চু-চেরা সংকীর্ণতা ছাড়াই মেনে নিতে হবে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা নিসা শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৬৫)

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন-

عَن حَضْرَتْ الْمِقْدَامِ بْنِ مَعْدِىْ كَرِبَ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلَا هَلْ عَسٰى رَجُلٌ يَـبْـلُغُهُ الْحَدِيْثُ عَنِّىْ وَهُوَ مُتَّكِئٌ عَلـٰى اَرِيْكَتِهٖ فَـيَـقُوْلُ بَـيْـنَـنَا وَبَـيْـنَكُمْ كِتَابُ اللهِ فَمَا وَجَدْنَا فِيْهِ حَلَالًا اِسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيْهِ حَرَامًا حَرَّمْنَاهُ وَاِنَّ مَا حَرَّمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا حَرَّمَ اللهُ

অর্থ: “হযরত মিকদাম ইবনে মা’দীকারিবা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাবধান! অতিসত্বর এমনসব লোকের উদ্ভব ঘটবে, যাদের নিকট আমার কোনো মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ পৌঁছবে আর তারা তাদের গদিতে হেলান দিয়ে বসে থেকে বলবে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে তো মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কিতাবই রয়েছে। তাতে আমরা যা হালাল হিসেবে পাব তা হালাল হিসেবে গ্রহণ করব আর যা হারাম হিসেবে পাব তা হারাম মনে করব। কিন্তু (প্রকৃত অবস্থা হল এই যে,) নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা হারাম করেছেন তা মহান আল্লাহ পাক উনার হারামকৃত বস্তুর মতই হারাম।” (তিরমিযী শরীফ, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ২৬৬৪, ইবনে মাজাহ শরীফ, আবূ দাঊদ শরীফ, আল আহকামুশ শরইয়্যাহ্ লিল ইসিবীলী ১/৩৩৪ ইত্যাদি)

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-

عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ الله تَـعَالٰي عَنْهُ قَالَ لَوْ تَـرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَضَلَلْتُمْ

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, যদি তোমরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক ছেড়ে দাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে গেলে। (সুনানু ইবনি মাজাহ্ শরীফ, ছহীহ মুসলিম শরীফ, সুনানু নাসায়ী শরীফ, শুয়াবুল ঈমান লিল বাইহাক্বী শরীফ-৪/৩৪১)

মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে-

عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ الله تَـعَالٰى عَنْهُ قَالَ لَوْ تَـرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَفَرْتُمْ

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, যদি তোমরা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক ছেড়ে দাও, তাহলে তোমরা কুফরী করলে। (আবূ দাউদ শরীফ, ফতহুল বারী লি ইবনে রজব ৫/৪৪৭)

অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ أَبِي هُرَيْـرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: “كُلُّ أُمَّتِي يَّدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى”. قِيلَ: وَمَنْ يَأبَى يَا رَسُولَ اللهِ؟ قَالَ: “مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَـقَدْ أَبَى”

অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার সমস্ত উম্মতই জান্নাতে প্রবেশ করবে, একমাত্র যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কে আপনাকে অস্বীকার করলো? তখন নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, যে আমার অনুসরণ করলো, সেই জান্নাতী। আর যে আমার নাফরমানী করলো অর্থাৎ অনুসরণ করলো না, সেই আমাকে অস্বীকার করলো (সে জাহান্নামী)।” (বুখারী শরীফ: কিতাবুল মাখদুমাত-১৫৮, মিশকাত শরীফ, ফতহুল বারী, মিরকাত, তালীক্ব, লুময়াত)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ الله تَـعَالٰى عَنْهُ قَالَ فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـقَدْ أَطَاعَ اللهَ، وَمَنْ عَصٰى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـقَدْ عَصَى اللهَ، وَمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـرْقٌ بَيـْنَ النَّاسِ‏.‏

অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করলো, সে মূলত খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনারই অনুসরণ করলো। আর যে ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার নাফরমানী করলো, সে খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনারই নাফরমানী করলো। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ ও অবাধ্যতাই মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে থাকে।” (বুখারী শরীফ: কিতাবুল আ’তাছম বিল কিতাবিছ সুন্নাহ: বাবু ইকতেদায়ী বিসুনানে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: হাদীছ শরীফ নং ৭২৮১, মিশকাত, ফতহুল বারী, মিরকাত)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتِ الْعِرْبَاضْ بِنْ سَارِيَةَ رَضِى الله تَعَالَى عَنْهُ قَالَ قامَ رسولُ اللهِ صلَّى اللهُ علَيهِ وسلَّمَ فَـقَالَ : أَيَحْسَبُ أحدُكُمْ مُتِّكِئًا عَلَى أَرِيْكَتِهِ ، يَظنُّ أنَّ اللهَ لَمْ يُحَرِّم شَيئًا إلَّا مَا فِي هَذَا الْقُرْآنِ، أَلَا وَإِنِّي  واللهِ  قَدْ أَمَرْتُ، وَوَعَظْتُ، وَنَـهَيتُ عَنَ أَشْيَاءَ إنَّها لَمِثْلُ القُرْآنِ أَوْ أَكْثرُ

অর্থ: হযরত ইরবাদ্ব ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন- একদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাঁড়িয়ে খুতবা মুবারক দিলেন। খুতবা মুবারকে কি বললেন- তোমরা কি তোমাদের গদিতে বসে বসে হেলান দিয়ে নিজের আমিত্ব প্রকাশ করে তোমরা একথা ধারণা করো- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ ছাড়া আর কোথাও কোন জিনিস হারাম করেননি। অর্থাৎ পবিত্র কুরআন শরীফ উনার দ্বারা যা হারাম ঘোষণা করা হয়েছে, সেটাই হারাম এটা কি তোমরা ধারণা করো? যে এর বাইরে হারাম কিছু নেই। সেটা বলে স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- সাবধান হয়ে যাও! সমস্ত আসমানবাসী, যমীনবাসী, বদ-আক্বীদা বদ মাযহাবের লোকগুলি- নিশ্চয়ই আমি যা আদেশ মুবারক করেছি, নছীহত মুবারক করেছি, নিষেধ করেছি- নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার ক্বসম! নিশ্চয়ই তা পবিত্র কুরআন শরীফ উনার মতো হুকুম রাখে। সুবহানাল্লাহ! বরং তার চাইতেও বেশি হুকুম রাখে। সুবহানাল্লাহ!

অর্থাৎ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণে মানুষ মু’মিন ও জান্নাতী হয়। আর বিরোধিতা বা সুন্নতের অবজ্ঞার কারণে মানুষ কাফির ও জাহান্নামী হয়। (আবূ দাউদ শরীফ , বায়হাক্বী শরীফ , মিরকাত শরীফ)

উপরোক্ত আলোচনা থেকে এটাই বুঝা গেলো যে, সমস্ত জিন ইনসানের জন্য একমাত্র অনুসরনীয় ব্যক্তিত্ব মুবারক হচ্ছেন – সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করা অথার্ৎ খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনাকে অনুসরণ করা ।

খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনাকে যেভাবে মানতে হবে ঠিক তেমনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও মানতে হবে। খ¦লিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনার আদেশ নিষেধ পালন করা যেমন ফরজ ঠিক তেমনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ নিষেধ অথার্ৎ উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক পালন করাও ফরজ । আর ইহাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ব আক্বীদা মুবারক।

মুহম্মদ নাজমুল হুদা ফরাজী

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক এনেছেন

মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা খাছ সুন্নত মুবারক

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চারখানা বিশেষ খুছূছিয়ত মুবারক

মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল জান্নাহ, মালিকুল কায়িনাত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার বেমেছাল ইলিম মুবারক

মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম