নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একমাত্র যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী, তা’লীম-তালক্বীনদানকারী। আর মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বায়িম মাক্বাম হিসেবে একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী, তা’লীম-তালক্বীনদানকারী। সুবহানাল্লাহ! এই বিষয়টি স্বয়ং যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ নাযিল করে ফায়ছালা মুবারক করে দিয়েছেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে উদ্দেশ্য মুবারক করে ইরশাদ মুবারক করেন-
وَاذْكُرْنَ مَا يُــتْلـٰى فِـىْ بُــيُـوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللهِ وَالْـحِكْمَةِ
“আপনাদের মহাসম্মানিত মহাপবিত্র হুজরা শরীফসমূহে যে মহাসম্মানিত মহাপবিত্র ওহী মুবারক নাযিল হয়েছেন এবং মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ ইরশাদ মুবারক হয়েছেন, সেগুলো থেকে আপনারা জিন-ইনসানকে, সমস্ত সৃষ্টিকে মহাসম্মানিত মহাপবিত্র ওয়াজ করুন, নছীহত করুন, তা’লীম-তালক্বীন মুবারক দান করুন, তাদেরকে হিদায়াত করুন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহ্যাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩৪)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে স্বয়ং যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মহাসম্মানিত মহাপবিত্র খিলাফত মুবারক দিয়েছেন, উনারা যেন জিন-ইনসানকে, সমস্ত সৃষ্টিকে মহাসম্মানিত মহাপবিত্র ওয়াজ-নছীহত মুবারক করেন, তা’লীম-তালক্বীন মুবারক দেন, তাদেরকে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ!
আর সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
خُذُوْا نِصْفَ دِيْــنِكُمْ مِنْ هٰذِهِ الْـحُمَيْـرَاءِ عَلَـيْـهَا السَّلَامُ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার কাছ থেকে তোমরা সম্মানিত দ্বীন শিক্ষা করো।” সুবহানাল্লাহ!
এ সম্পর্কে বিশিষ্ট ছাহাবী হযরত আবূ মূসা আশ‘আরী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন,
مَا اَشْكَلَ عَلَيْـنَا اَصْحَابَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيْثٌ قَطُّ فَسَاَلْنَا اُمَّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةَ سَيِّدَتَـنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةَ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتَـنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ) اِلَّا وَجَدْنَا عِنْدَهَا مِنْهُ عِلْمًا
“আমরা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম যখনই কোনো মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ বুঝতে অসুবিধা বোধ করেছি, তখনই মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করেছি এবং এই বিষয়ে সঠিক ইলিম মুবারক অর্জন করেছি, সঠিক ফায়ছালা মুবারক পেয়েছি।” সুবহানাল্লাহ! (মুয়াত্ত্বা শরীফ, তিরমিযী শরীফ, জামি‘উল মাসানীদ ইত্যাদি)
অন্য বর্ণনায় এসেছেন,
مَا كَانَ اَصْحَابُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشُكُّوْنَ فِـىْ شَىْءٍ اِلَّا سَاَلُوْا عَنْهُ اُمَّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةَ سَيِّدَتَـنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةَ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتَـنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ) فَـيَجِدُوْنَ عِنْدَهَا مِنْ ذٰلِكَ عِلْمًا
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুমগণ উনারা কোনো বিষয়ে সংশয় বা জটিলতার সম্মুখীন হলে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার নিকট সেই বিষয়ে জিজ্ঞাসা করতেন। আর উনার নিকট সেই বিষয়ে প্রয়োজনীয় ইলিম ও সঠিক সমাধান মুবারক লাভ করতেন।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ ২/২৮৬)
হযরত ক্বাবীছাহ্ ইবনে যুআইব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন,
كَانَتْ اُمُّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةُ سَيِّدَتُـنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةُ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتُـنَا حَضْرَتْ عَائِشَةُ عَلَـيْـهَا السَّلَامُ) اَعْلَمَ النَّاسِ يَسْاَلُـهَا الْاَكَابِرُ مِنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সমগ্র মানুষের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আকাবির বা বড় বড় বিশিষ্ট হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুমগণ পর্যন্ত উনার নিকট বিভিন্ন মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করতেন।” (ইবনে সা’দ ২/২৮৬)
বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَالَّذِىْ نَـفْسِىْ بِيَدِهٖ لَـقَدْ رَاَيْتُ مَشْيَخَةَ اَصْحَابِ سَيِّدِنَا مَوْلـٰـنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْاَكَابِرَ يَسْاَلُوْنَـهَا عَنِ الْفَرَائِضِ
“ঐ মহান আল্লাহ পাক উনার ক্বসম, যেই মহান আল্লাহ পাক উনার কুদরতী হাত মুবারক-এ আমার প্রাণ মুবারক! অবশ্যই আমি আকাবির বা বড় বড় ও বিশিষ্ট হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে দেখেছি, উনারা মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে ইল্মে ফারায়েয সম্পর্কে জিজ্ঞাসা করেছেন (এবং এই বিষয়ে সঠিক ইলিম মুবারক অর্জন করেছেন)।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে আব্দুর রাজ্জাক্ব ৬/২৩৯, আল মু’জামুল কাবীর লিত ত্ববারনী ২৩/১৮১, ত্ববাকাতে ইবনে সা‘দ ইত্যাদি)
বিশিষ্ট তাবেয়ী হযরত উরওয়াহ্ ইবনে যুবাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
مَا رَاَيْتُ اَحَدًا اَعْلَمَ بِالْـحَلَالِ وَالْـحَرَامِ وَالْعِلْمِ وَالشِّعْرِ وَالطِّبِّ مِنْ اُمِّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةِ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ
“উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার চেয়ে হালাল-হারাম, ইলিম, কবিতা ও চিকিৎসাশাস্ত্র সম্পর্কে অধিক জ্ঞানী আমি কাউকে দেখিনি।” সুবহানাল্লাহ! (মুস্তাদরাকে হাকিম ৪/১২)
অন্য এক বর্ণনায় তিনি বলেন,
مَا رَاَيْتُ اَحَدًا اَعْلَمَ بِالْقُرْاٰنِ وَلَا بِفَرِيْضَةٍ وَلَا بِـحَرَامٍ وَلَا بِـحَلَالٍ وَلَا بِفِقْهٍ وَلَا بِشِعْرٍ وَلَا بِطِبٍّ وَلَا بِـحَدِيْثِ الْعَرَبِ وَلَا نَسَبٍ مِنْ اُمِّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةِ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ
“উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার চেয়ে মহাসম্মানিত কুরআন শরীফ, ইলমে ফারায়েয, হালাল-হারাম, ফিক্বহ্, কবিতা, চিকিৎসাশাস্ত্র, আরবদের ইতিহাস ও বংশপরিচয় সম্পর্কে অধিক জ্ঞানী আমি কাউকে দেখিনি।” (হিলইয়াতুল আওলিয়া ২/৪৯, ছিফাতুছ ছফওয়াহ ২/৩২)
বিশিষ্ট তাবেয়ী হযরত আবূ সালামাহ্ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
مَا رَاَيْتُ اَحَدًا اَعْلَمَ بِسُنَنِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا اَفْـقَهَ فِـىْ رَأْىٍ اِنْ اُحْتِـيْجَ اِلـٰى رَأْيِهٖ وَلَا اَعْلَمَ بِاٰيَةٍ فِـيْمَا نَـزَلَتْ وَلَا فَرِيْضَةٍ مِنْ اُمِّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةِ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার চেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক সম্পর্কে অধিক জ্ঞানী, প্রয়োজন হলে মতামত প্রদানে অধিক ফক্বীহ্, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার কোন্ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ কোন্ প্রসঙ্গে নাযিল হয়েছেন সেই বিষয়ে অধিক জ্ঞানী এবং ফারায়েয সম্পর্কে অধিক পারদর্শী কাউকে আমি দেখিনি।” (ইবনে সা’দ ২/২৮৬)
বিশিষ্ট তাবেয়ী হযরত আহনাফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
سَـمِعْتُ خُطْبَةَ سَيِّدِنَا حَضْرَتْ اَبِـىْ بَكْرٍ عَلَـيْـهِ السَّلَامُ وَسَيِّدِنَا حَضْرَتْ عُمَرَ عَلَـيْـهِ السَّلَامُ وَسَيِّدِنَا حَضْرَتْ عُثْمَانَ عَلَـيْـهِ السَّلَامُ وَسَيِّدِنَا حَضْرَتْ عَلِـىٍّ عَلَـيْـهِ السَّلَامُ وَالْـخُلَفَاءِ هَلُمَّ جَرًّا فَمَا سَـمِعْتُ الْكَلَامَ مِنْ فَمِ مَـخْلُوْقٍ اَفْخَمَ وَلَا اَحْسَنَ مِنْ فِـىِّ اُمِّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةِ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَـيْـهَا السَّلَامُ
“সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার, ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অর্থাৎ হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের এবং উনাদের পরবর্তী খলীফাগণ উনাদের খুৎবা মুবারক আমি শুনেছি। কিন্তু মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুস সালাম মুবারক (মুখ মুবারক) নিঃসৃত কালাম মুবারক উনার তুলনায় অধিক জ্ঞানগর্ভ, অধিক গাম্ভীর্যপূর্ণ, অধিক ইলিমসমৃদ্ধ, অধিক হিকমতপূর্ণ ও সর্বোত্তম কোনো কালাম আমি কোনো মাখলূকের মুখ থেকে শ্রবণ করিনি।” সুবহানাল্লাহ! (মুস্তাদরাকে হাকিম)
মূলত, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার এবং ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের থেকে শুরু করে সমস্ত বড় বড় ও বিশিষ্ট হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার থেকে বিভিন্ন বিষয়ে মহাসম্মানিত মহাপবিত্র তা’লীম মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! এরূপ অনেক বর্ণনা কিতাবাদিতে রয়েছেন। সুবহানাল্লাহ! যেমন- হযরত মাহমূদ ইবনে লাবীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَكَانَتْ اُمُّ الْـمُؤْمِنِـيْـنَ الثَّالِثَةُ سَيِّدَتُـنَا حَضْرَتْ اَلصِّدِّيْـقَةُ عَلَـيْـهَا السَّلَامُ (سَيِّدَتُـنَا حَضْرَتْ عَائِشَةُ عَلَـيْـهَا السَّلَامُ) تُـفْتِـىْ فِـىْ عَهْدِ سَيِّدِنَا حَضْرَتْ عُمَرَ عَلَـيْـهِ السَّلَامُ وَسَيِّدِنَا حَضْرَتْ عُثْمَانَ عَلَـيْـهِ السَّلَامُ اِلـٰى اَنْ مَاتَتْ وَكَانَ الْاَكَابِرُ مِنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيِّدُنَا حَضْرَتْ عُمَرُ عَلَـيْـهِ السَّلَامُ وَسَيِّدُنَا حَضْرَتْ عُثْمَانُ عَلَـيْـهِ السَّلَامُ بَـعْدَهٗ يُـرْسِلَانِ اِلَيْـهَا فَـيَسْاَلَانِـهَا عَنِ السُّنَنِ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকালে, উনার পরে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফতকালে এবং (এর পরবর্তী সময়ে; এমনকি) মহাসম্মানিত দীদার মুবারক-এ তাশরীফ মুবারক নেয়ার পূর্ব পর্যন্ত ফতওয়া মুবারক প্রদান করতেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বড় বড় ও বিশিষ্ট হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুমগণ উনারা- যেমন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি এবং উনার পরে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার নিকট লোক প্রেরণ করে মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করতেন (এই বিষয় ইলিম অর্জন করতেন)।” সুবহানাল্লাহ! (ইবনে সা’দ)
একবার সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকালে একটি মাসআলা নিয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মধ্যে ইখতিলাফ দেখা দেয়। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সমস্ত হযরত মুহাজির ও আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে একত্রিত করে পরামর্শ চান। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। তখন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন-
يَا اَمِيْـرَ الْمُؤْمِنِيْـنَ اِنَّهٗ لَـيْسَ اَحَدٌ اَعْلَمَ بِـهَذَا مِنْ شَأْنِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ اَزْوَاجِهٖ
‘হে আমীরুল মু’মিনীন! এই বিষয়ে মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের চেয়ে অধিক ইলিম মুবারক আর কারও নেই।’ সুবহানাল্লাহ!
অতঃপর মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার নিকট লোক পাঠানো হলে তিনি এই বিষয়ে চূড়ান্ত ফায়ছালা মুবারক প্রদান করেন। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সেই ফায়ছালা মুবারক গ্রহণ করেন এবং তদনুযায়ী ঘোষণা প্রদান করেন। ফলে, এই বিষয়ে ইখতিলাফের অবসান ঘটে এবং মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার ফায়ছালা মুবারকই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে ইবনে আবী শায়বাহ্ ১/৮৬ )
এরূপ আরো অসংখ্য বর্ণনা রয়েছেন। তাহলে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি কত বেমেছাল ইলিম উনার মালিক ছিলেন, সেটা সমস্ত সৃষ্টির চিন্তা ও কল্পনার উর্ধ্বে। সুবহানাল্লাহ!
মূলত, মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম তিনি হচ্ছেন- একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য মহাসম্মানিত মহাপবিত্র তা’লীম-তালক্বীনদানকারী। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত দয়া-দান, ইহসান মুবারক উনাদের বদৌলতেই সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলে সম্মানিত ইলিম মুবারকসহ সমস্ত প্রকার সম্মানিত নিয়ামত মুবারক হাছিল করেছেন, করছেন এবং অনন্তকাল যাবৎ হাছিল করতেই থাকবেন। সুবহানাল্লাহ!
আর উনারই পরিপূর্ণ হাক্বীক্বী ক্বায়িম মাক্বামে হচ্ছেন সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! তিনিও সমস্ত জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্য, সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী, তা’লীম-তালক্বীনদানকারী। সুবহানাল্লাহ!
কাজেই, কেউ যদি মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার হাক্বীক্বী মুহাব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করতে চায়, তাদের জন্য ফরযে আইন হচ্ছেন- ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র তা’যীম-তাকরীম মুবারক করা, উনার মহাসম্মানিত মহাপবিত্র গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেয়া, উনার মহাসম্মানিত মহাপবিত্র ছানা-ছিফত মুবারক করা। সুবহানা হযরত উম্মিল উমাম আলাইহাস সালাম!
মহান আল্লাহ পাক তিনি ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে সেই তাওফীক্ব দান করুন। আমীন! আমীন! আমীন!
-আল্লামা মুফতী মুহাদ্দিছ মুহম্মদ আমীন।