সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক এনেছেন

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন,

اَوَّلُ مَا خَلَقَ اللهُ نُـوْرِىْ وَخَلَقَ كُلَّ شَيْـئٍ مِّنْ نُّـوْرِىْ

অর্থ: “মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক পবিত্র নূরুল ইযহার মুবারক করেছেন (সৃষ্টি মুবারক করেছেন)। তারপর আমার মহাসম্মানিত মহাপবিত্র নূর মুবারক থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন।” সুবহানাল্লাহ!  (মাকতূবাত শরীফ, মাদারেজুন নুবুওওয়াত, আল বারাহীন, আদ্ দুরারুল মুখ্তারাহ্ শরীফ ইত্যাদি)

‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে তাশরীফ মুবারক গ্রহণ

মহান আল্লাহ পাক তিনি যখন প্রথম মানব, প্রথম নবী ও রসূল আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে মাটি দ্বারা সৃষ্টি করে উনার ভিতরে রূহ মুবারক ফুঁকে দেন, তখন রূহ মুবারক ভিতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসেন। তখন মহান আল্লাহ পাক তিনি উক্ত রূহ মুবারক উনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কেন বের হয়ে আসলেন? রূহ মুবারক জাওয়াব দিলেন- আয় বারে এলাহী! ভিতরে অন্ধকার। তখন মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার ভিতরে (সম্মানিত সীনা মুবারক উনার নিচে সম্মানিত রূহ মুবারক উনার ঐখানে) রেখে দেন। যার কারণে উনার ভিতরে আলোকিত হয়ে যান; তখন রূহ মুবারক প্রবেশ করে ভিতরে সম্মানিত অবস্থান মুবারক করেন। সুবহানাল্লাহ!

আল্লামা হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইইহি তিনি ‘আল বারাহীনুল ক্বত্বইয়্যাহ্ ফী মাওলিদি খইরিল বারিয়্যাহ্’ কিতাবে লিখেন,

ثُـمَّ اَسْكَنَ نُـوْرَ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـىْ ظَهْرِ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ فَصَارَتِ الْمَلَائِكَةُ تَقِفُ خَلْفَهٗ صُفُوْفًا يَـنْظُرُوْنَ اِلَـى النُّـوْرِ فَـقَالَ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّ مَالِ هٰؤُلَاءِ الْمَلَائِكَةِ يَـقِفُوْنَ خَلْفِىْ قَالَ يَـنْظُرُوْنَ اِلـٰى نُـوْرَ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا رَبِّ اِجْعَلْهٗ فِـىْ مَكَانٍ فِـىْ جَبْـهَتِـىْ فَـنَـقَلَ اللهُ تَـعَالـٰى ذٰلِكَ النُّـوْرَ اِلـٰى جَبْـهَتِهٖ فَصَارَتِ الْمَلَائِكَةُ تَقِفُ اَمَامَهٗ ثُـمَّ قَالَ حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ يَا رَبِّ اِجْعَلْهٗ فِـىْ مَوْضِعٍ اَرَاهُ فَجَعَلَهٗ فِـىْ اِصْبَعِهِ الْمُسَبِّحَةِ فَـرَفَـعَهَا حَضْرَتْ اٰدَمُ عَلَيْهِ السَّلَامُ وَقَالَ اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “অতঃপর মহান আল্লাহ পাক তিনি ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত পিঠ মুবারক-এ রেখে দিলেন। সাথে সাথে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখতে লাগলেন। তখন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন- আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের কী হলো যে, উনারা আমার পিছনে গিয়ে দাঁড়ালেন? জবাবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখছেন। তখন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি আরজী পেশ করলেন- আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! দয়া করে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আমার সম্মানিত কপাল মুবারক-এ এনে দিন। তখন মহান আল্লাহ পাক তিনি ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত পৃষ্ঠ মুবারক থেকে উনার সম্মানিত কপাল মুবারক-এ স্থানান্তরিত করে দিলেন। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আবুল বাশার সাইয়্যদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সামনে এসে দাঁড়ালেন (এবং ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখতে লাগলেন)। অতঃপর আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি আরজী পেশ করলেন- আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! দয়া করে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে এমন স্থানে রাখুন যেন উনাকে আমি দেখতে পাই। তখন মহান আল্লাহ পাক তিনি ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত মুসাব্বিহাহ্ বা সম্মানিত তর্জনী আঙ্গুল মুবারক-এ রেখে দিলেন। তিনি সেই সম্মানিত আঙ্গুল মুবারকখানা উপরের দিকে উত্তোলন করে (স্বচক্ষে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে অবলোকন করে) বললেন, اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” সুবহানাল্লাহ! (আল বারাহীনুল ক্বত্বইয়্যাহ্ ফী মাওলিদি খইরিল বারিয়্যাহ্)

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বামিয় মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি প্রথমে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার ভিতরে অর্থাৎ সম্মানিত সীনা মুবারক উনার নিচে সম্মানিত রূহ মুবারক উনার ঐখানে রাখেন। যার কারণে উনার ঐ বরাবর সম্মানিত পিঠ মুবারক-এ নূর মুবারক যাহির হন। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখতে থাকেন। তারপর আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি আরজী পেশ করার কারণে মহান মহান আল্লাহ পাক তিনি উক্ত ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে উনার সম্মানিত কপাল মুবারক-এ এনে দেন। তারপর তিনি পুনরায় আরজী পেশ করার কারণে মহান আল্লাহ পাক তিনি ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত মুসাব্বিহাহ্ বা সম্মানিত তর্জনী আঙ্গুল মুবারক-এ রেখে দেন। তখন তিনি উনাকে স্বচক্ষে অবলোকন করেন। পরে মহান আল্লাহ পাক তিনি পুনরায় উক্ত ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক-এ রেখে দেন এবং সেখানেই উনি সম্মানিত অবস্থান মুবারক করতে থাকেন। এরপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি উনার, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের পর্যন্ত মহাসম্মানিত ও মহাপবিত্র বংশ পরম্পরায় যে সকল সুমহান ব্যক্তিত্ব ও ব্যক্তিত্বা মুবারক আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তাশরীফ মুবারক নিয়েছেন, উনাদের প্রত্যেকেরই সম্মানিত কপাল মুবারক-এ সম্মানিত অবস্থান মুবারক করেছেন। সুবহানাল্লাহ!

‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার নিকট তাশরীফ মুবারক গ্রহণ

আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত জান্নাত মুবারক-এ আখিরাতের হিসাব অনুযায়ী অর্ধদিন আর দুনিয়াবী হিসাব অনুযায়ী ৫০০ বছর অবস্থান মুবারক করেন। তারপর তিনি পৃথিবীতে আগমন করেন। কিতাবে বর্ণিত রয়েছেন,

فَـلَمَّا قَدَرَ اللهُ الْاِجْتِمَاعَ بَـيْـنَ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ حَوَّاءَ عَلَيْـهَا السَّلَامُ عَلـٰى عَرَفَاتَ اَرْسَلَ اللهُ اِلَيْهِ نَـهْرًا مِّنَ الْـجَنَّةِ فَاغْتَسَلَتْ حَضْرَتْ حَوَّاءُ عَلَيْـهَا السَّلَامُ فَانْـتَـقَلَتِ الْاَنْـوَارُ اِلَيْـهَا

অর্থ: “অতঃপর যখন মহান আল্লাহ পাক তিনি পবিত্র আরাফার ময়দানে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের মধ্যে একত্রিত করণের বিষয় নির্ধারণ করলেন, তখন মহান আল্লাহ পাক তিনি আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার খিদমত মুবারক-এ সম্মানিত জান্নাত মুবারক থেকে একখানা নহর (ঝর্ণা) মুবারক উন্মুক্ত করে পাঠিয়ে দিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম তিনি সেই নহর মুবারক উনার মধ্যে সম্মানিত গোসল মুবারক করেন। তারপর ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি কুদরতীভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নেন। ” সুবহানাল্লাহ! (নুয্হাতুল মাজালিস)

‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে তাশরীফ মুবারক গ্রহণ:

সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম তিনি যখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার খিদমত মুবারক-এ তাশরীফ মুবারক নেন, তখন ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ ওয়াছীয়ত মুবারক

কিতাবে বর্ণিত রয়েছেন,

اِنَّ حَضْرَتْ شِيْـثًا عَلَيْهِ السَّلَامُ اَوْصٰى وَلَدَهٗ بِوَصِيَّةِ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ اَنْ لَّا يَضَعَ هٰذَا النُّـوْرَ اِلَّا فِـى الْمُطَهَّرَاتِ مِنَ النِّسَاءِ وَلَـمْ تَـزَلْ هٰذِهِ الْوَصِيَّةُ جَارِيَةً تَـنْـتَقِلُ مِنْ قَـرْنٍ اِلـٰى قَـرْنٍ اِلـٰى اَنْ وَصَلَ هٰذَا النُّـوْرَ اِلـٰى سَيِّدِنَا حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ

অর্থ: “নিশ্চয়ই সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আনূশ আলাইহিস সালাম) উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওছীয়ত মুবারক অনুসারে সম্মানিত ওছীয়ত মুবারক করেন যে, ‘এই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে যেন অবশ্যই একমাত্র মহাপবিত্র মহিলা আলাইহিন্নাস সলাম উনাদের নিকট সমর্পণ মুবারক করা হয়। আর এই সম্মানিত ওছীয়ত মুবারক পর্যায়ক্রমে যুগের পর যুগ, শতাব্দির পর শতাব্দি পর্যন্ত জারী থাকেন। এমনকি ‘এই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট পেঁৗছা পর্যন্ত ঐ সম্মানিত ওছীয়ত মুবারক জারী থাকেন।” সুবহানাল্লাহ! (আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ্ ১/৫৬)

অর্থাৎ এটা ছিলেন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওছীয়ত মুবারক। এই সম্মানিত ওয়াছীয়ত মুবারক তখন থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পর্যন্ত জারী থাকেন। সুবহানাল্লাহ!

কিতাবে বর্ণিত রয়েছেন,

ثُمَّ اِنْـتَـقَلَ النُّـوْرُ وَاحِدًا بَـعْدَ وَاحِدٍ مِّنْ اَوْلَادِهٖ اِلـٰى اَنْ وَصَلَ اِلـٰى سَيِّدِنَا حَضْرَتْ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ ثُـمَّ اِلـٰى اِبْـنِهٖ سَيِّدِنَا حَضْرَتْ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ ثُـمَّ اِلـٰى سَيِّدَتِنَا حَضْرَتْ اٰمِنَةَ عَلَيْـهَا السَّلَامُ

অর্থ: “তারপর মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার থেকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ উনার নিকট, উনার থেকে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ উনার নিকট এভাবে একজন উনার পর আরেকজন উনার নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক নিতে থাকেন। শেষ পর্যন্ত এই ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম) উনার নিকট তাশরীফ মুবারক নেন। অতঃপর উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট তাশরীফ মুবারক নেন। তারপর সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট তাশরীফ মুবারক নেন।” সুবহানাল্লাহ! (রূহুল বায়ান ৩/৫৪৩)

সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে বলেন,

وَلَقَدْ رَاَيْتُ وَاَنَا حَامِلَةٌ بِهٖ نُـوْرًا اَضَاءَ لَهُ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ حَتّٰـى رَاَيْتُ قُصُوْرَ بُصْرٰى مِنْ اَرْضِ الشَّامِ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক-এ গ্রহণ করা অবস্থায় অবশ্যই আমি সুস্পষ্টভাবে দেখেছি যে, সেই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক উনার আলোতে পূর্ব-পশ্চিম সমস্ত কায়িনাত আলোকিত হয়ে গিয়েছে। এমনকি সেই আলোতে আমি শাম দেশের (সিরিয়ার) বছরা নগরীর প্রাসাদসমূহ দেখতে পেয়েছি।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস)

মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ

কিতাবে বর্ণিত রয়েছেন,

لَـمْ يَـزَلِ النُّـوْرُ يَـنْـتَقِلُ مِنْ طَاهِرٍ اِلـٰى طَاهِرٍ اِلـٰى اَنْ وُلِدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়া (দুনিয়ার যমীনে আগমন মুবারক করা) পর্যন্ত ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ তিনি একজন পূতঃপবিত্র ব্যক্তিত্ব মুবারক উনার থেকে আরেকজন পূতঃপবিত্র ব্যক্তিত্ব মুবারক উনার নিকট তাশরীফ মুবারক নেন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ)

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি প্রথমে যেভাবে কুদরতীভাবে ‘মহাসম্মানিত ও মহাপবিত্র নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার নিকট স্থানান্তর করেছেন; ঠিক সেভাবে আবুল বাশার সাইয়্যিদুনা হযরত ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার থেকে কুদরতীভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল বাশার আলাইহাস সালাম উনার নিকট স্থানান্তর মুবারক করেন, আবার উনার থেকে সাইয়্যিদুনা হযরত শীছ আলাইহিস সালাম উনার নিকট, এভাবে বংশ পরম্পরায় কুদরতীভাবে স্থানান্তর মুবারক করতে করতে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি উনার নিকট পেঁৗছান। আবার উনার থেকে কুদরতীভাবে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট স্থানান্তর মুবারক করেন। তারপর উনার থেকে সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট স্থানান্তর মুবারক করেন। সুবহানাল্লাহ! অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত তাহ্তাদ্দুলু’ অর্থাৎ মহাসম্মানিত বাম পাঁজর মুবারক উনার নিচ দিয়ে কুদরতীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেন (দুনিয়ার যমীনে আগমন মুবারক করেন)। তারপর মহাসম্মানিত ছূরত মুবারক ধারণ করেন। সেটাই সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-

اِنِّــىْ رَاَيْتُ خَرَجَ مِنِّـىْ نُـوْرٌ اَضَاءَتْ مِنْهُ قُصُوْرُ الشَّامِ

‘আমি নিশ্চিতভাবে দেখলাম যে, আমার থেকে একখণ্ড মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক যাহির হলেন। যেই মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক উনার আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেলো।’ সুবহানাল্লাহ! (মুসনাদে আহমাদ ২৯/১৯৬, আল আহাদ ওয়াল মাছানী ৩/৫৬, মাজমাউয যাওয়াইদ ৮/২২২, আল খছায়িছুল কুবরা ১/১১০, ২/৩৩৬ ইত্যাদি)

আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু কুদরতীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার পর মহাসম্মানিত ছূরত মুবারক ধারণ করেছেন, তাই সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোনো ব্যথা বা কষ্ট অনুভব বা রক্তপাত হওয়ার কোনো বিষয়ই এখানে ছিলো না। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার পর যখন মহাসম্মানিত ছূরত মুবারক ধারণ করেন, তখন তিনি ছিলেন সিজদারত অবস্থায়, উনার পরিধান মুবারকে ছিলেন সম্মানিত জান্নাতী লেবাস মুবারক, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুনাওওয়ার মুবারক (চক্ষু মুবারক) ছিলেন সুরমা মাখা, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আস্রার মুবারক (নাভী মুবারক) ছিলেন কাটা, তিনি ছিলেন খতনাকৃত, অত্যন্ত পাক-পবিত্র ও পাক-পবিত্রতাদানকারী এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (জিসিম বা শরীর মুবারক) থেকে অবিরত ধারায় সূর্য ও চন্দ্রের থেকেও অধিক নূর মুবারক বিচ্ছুরিত হয়ে সারা কায়িনাতকে আলোকিত করছিলেন। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত তাহ্তাদ্দুলু’ অর্থাৎ মহাসম্মানিত বাম পাঁজর মুবারক উনার নিচ দিয়ে কুদরতীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নূর মুবারক হিসেবে যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেন (দুনিয়ার যমীনে আগমন মুবারক করেন)। তারপর মহাসম্মানিত ছূরত মুবারক ধারণ করেন। দুনিয়ার যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার আগ পর্যন্ত তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার সম্মানিত কপাল মুবারকেই অবস্থান মুবারক করছিলেন। তারপর দুনিয়ার যমীনে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত তাহ্তাদ্দুলু’ অর্থাৎ মহাসম্মানিত বাম পাঁজর মুবারক উনার নিচ দিয়ে কুদরতীভাবে মহাসম্মানিত নূর মুবারক হিসেবে যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নিয়েছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) উনার বিষয়টা অন্য মানুষের মতো ধারণা করলে সুস্পষ্ট কুফরী হবে। না‘ঊযুবিল্লাহ!

খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছাহিবে নেয়ামত, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে সমস্ত কায়িনাতবাসী সবাইকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক উপলব্ধি করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আল্লামা মুফতী মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।

মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বীক্বাহ্ মুবারক করে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা খাছ সুন্নত মুবারক

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চারখানা বিশেষ খুছূছিয়ত মুবারক

মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ্, মালিকুল জান্নাহ, মালিকুল কায়িনাত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার বেমেছাল ইলিম মুবারক

মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই-বোন আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম

পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে অনেক আয়াত শরীফ এবং অসংখ্য হাদীছ শরীফ রয়েছে যাঁদের দ্বারা দৃঢ়ভাবে সাব্যস্ত হয় যে, মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয