তাফসীরুল কুরআন

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

শানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

وَرَفَعْنَا لَكَ ذِكْرَك

তরজমা: যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- (আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনার যিকির বা আলোচনা মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছি। (পবিত্র সূরা ইনশিরাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪)

তাফসীর: মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিকির মুবারক, আলোচনা মুবারক, শান-মান, বুযূর্গী-সম্মান মুবারক কতটুকু বুলন্দ করেছেন, এটা তিনি ও উনার মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারাই সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তবে বাহ্যিকভাবে বুঝার জন্য মহাপবিত্র কালিমাহ শরীফ-ই যথেষ্ট। সুবহানাল্লাহ! উক্ত মহাপবিত্র কালিমাহ শরীফ উনার মধ্যে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই আশিক হয়ে উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারকের সাথে উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, মাহবুব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারক সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি ব্যতীত সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, সকল হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম সহ কায়িনাতবাসী সকলের মহাপবিত্র কালিমাহ শরীফ হচ্ছেন-

لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

এ বিষয়ে মহাসম্মানিত শরীয়ত উনার সর্বাধিক বিশুদ্ধ ফতওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি শুধু لَا إِلٰهَ إِلَّا اللهُ   বলে, তাহলে সে ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ না বলবে।

যেমন কিতাবে বর্ণিত রয়েছে-

كلِمَةُ الْإِيْمَانِ وَهِيَ لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْإِجْمَاعِ عَلَى أَنَّهُ لَا يُـعْتَدُّ فِي الْإِسْلَامِ بِتِلْكَ وَحْدِهَا

অর্থ: সম্মানিত ঈমান উনার কালিমাহ শরীফ হচ্ছেন-  لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। এই বিষয়ে সমস্ত উম্মতের ইজমা’ হয়েছে যে, কেউ যদি শুধু لَا إِلٰهَ إِلَّا اللهُ   বলে, তাহলে সে কম্মিনকালেও ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  না বলবে।” (মিরআতুল মাফাতীহ ৬/৫৮)

হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বলেন-

وَلَوْ أَنَّ عَبْدًا عَبَدَ اللهَ وَصَدَّقَهُ فِي كُلِّ شَيْءٍ وَلَمْ يَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَـنْـتَفِعُ بِشَيْءٍ وَكَانَ كَافِرًا

অর্থ: “যদি কোনো বান্দা বা ব্যক্তি মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করে এবং সমস্ত বিষয়ে উনাকে বিশ্বাস করে; কিন্তু সে সাক্ষ্য না দেয় যে- নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার রাসূল, তবে তার কোনো আমলই তার কোনো উপকারে আসবে না এবং সে কাফিরই থাকবে। (তাফসীরে বাগউয়ী ৮/৪৬৩)

মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই উনার মহাসম্মানিত ইসিম বা নাম মুবারক উনার সাথে উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসিম বা নাম মুবারক সম্মানিত জান্নাত মুবারকে, পবিত্র আরশে আযীম মুবারকে এবং সাত আসমানের সমস্ত জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন। এই বিষয়ে বহু হাদীছ শরীফ বর্ণিত রয়েছে।

যেমন- পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ عَلَى بَابِ الْجَنَّةِ مَكْتُوبًا لَا اِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি দেখেছি সম্মানিত জান্নাত মুবারক উনার দরজা মুবারক-এ লিখা রয়েছে-

 لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।” সুবহানাল্লাহ। (ফাদ্বায়িলুছ ছাহাবাহ লি-আহমদ ইবনে হাম্বল ২/৬৬৫, দায়লামী শরীফ ২/২৫৭)

পবিত্র বিসমিল্লাহ শরীফ উনার পবিত্র তাফসীর শরীফ

বিসমিল্লাহ শরীফ উনার তাফসীর

আউযুবিল্লাহর ব্যাখ্যা ও বিধান

শানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

শানে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম