আনারসের পুষ্টিমান

সংখ্যা: ০৩তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ মাহবুব আলম

বাংলাদেশের অনেক ফলের মধ্যে আনারস একটি অন্যতম পরিচিত ফল। আনারসে রয়েছে যথেষ্ট পুষ্টি উপাদান এবং রোগ নিরাময়ের শক্তি তাছাড়া স্বাদগত দিকে বিচার করলেও আনারস এক রুচিকর ও মজাদার ফল। আনারসের আদি জন্মস্থান আমেরিকায়। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রাজিল থেকে পর্তুগীজরা ভারত বর্ষে আনারস নিয়ে আসে। বিশ্বে বহু জাতের আনারস দেখতে পাওয়া যায়। এর মধ্যে হানিফুইন বা পলধুপি নামে এক প্রকার আনারস অতি উন্নত জাতের। শুকরিয়ার কথা এই হানিফুইন জাতের আনারস ফলনের জন্য উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মাটিই উত্তম। বিশেষ করে সিলেট ও কুমিল্লা অঞ্চলের মাটি এজন্য অগ্রগণ্য।

পুষ্টিবিজ্ঞানীরা আনারসের পুষ্টি উপাদান হিসেব করে দেখেছেন যে আনারসে রয়েছে যথাক্রমে ভিটামিন বি-এ, ০-১১ মিঃ গ্রাম ভিটামিন বি-২, ০.০৪ মি:গ্রাম, ভিটামিন সি-২১ মিঃগ্রাম ক্যঅলসিয়াম-২৮.৪০ মি:গ্রাম, লোহা-১.২০ মি:গ্রাম কার্বোহাইডেট-৬.৪০ গ্রাম, প্রোটিন-০.৯৪ গ্রাম, লিপিড-০.১৮ গ্রাম, দাই-০.২০ গ্রাম জলীয়াংশ-৯২.৪৩ গ্রাম এবং ক্যালোরি-৩০। চিকিৎসা বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী আনারসের এসব পুষ্টি উপাদান দেহের জন্য অভ্যস্ত ফলদায়ক। অনেকে পুষ্টিকর ফল হিসেবে আঙ্গুর, আপেল, কমলা, বেদানা, নাসপতি ইত্যাদি ফলকে পছন্দের শীর্ষেস্থান দিয়ে থাকেন। কিন্তু আনারসের গুণগত মান কি এদের চেয়ে কম? কখনও নয়। এবং তুলনামূলক হিসেবে অনেক ক্ষেত্রে বেশী। উদাহরণ হিসেবে আঙ্গুর ও আপেলের সাথে আনারসের তুলনা করে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়।

আনারসের প্রোটিনের পরিমান আপেলের তিন গুণেরও বেশী। আর আঙ্গুরের চেয়ে সামান্য বেশী। ক্যালসিয়ামের পরিমান আপেলের চেয়ে তিন গুণ এবং আঙ্গুরের চেয়ে কিছু বেশী। লোহার পরিমান আপেলের চেয়ে চার গুণ এবং আঙ্গুরের দ্বিগুনেরও বেশি। লোহার পরিমাণ আপেলের চেয়ে চার গুণ এবং আঙ্গুরের দ্বিগুনেরও বেশি। ভিটামিন ‘এ’ আপেলের চেয়ে সাত গুণেরও বেশি আঙ্গুরের চেয়ে চার গুন বেশি। ভিটামিন বি-১ আপেলের চার গুণেরও বেশি এবং আঙ্গুরের চেয়ে তিন গুণ বেশি। ভিটামিন বি-২ আপেলের চেয়ে দুই গুণ বেশি। ভিটামিন সি আপেলের চেয়ে পাঁচ গুণ এবং আঙ্গুরের চেয়ে ছয় গুণ বেশি থাকে।

এরপর আনারসের রোগ নিরাময়ের কথা বলা যাক, প্রথমত: বলা দরকার যে আনারসের রস পুষ্টির অভাবজনিত রোগের জন্য অত্যন্ত হিতকর।  আনারসে এমিলিন নামক এক প্রকার জার রস থাকে যা খাদ্যদ্রব্য হজমের জন্য সহায়ক। আবার আনারস জ্বর নিবারক হিসেবেও বহুল পরিচিত। আনারসের মুলচ’র্ণ পারদ কোষণা শব্দ। কাটা আনারস কফ, পিত্ত ও অরুচি নাশক। আনারসের পাতার রস ক্রিমিনাশক এবং মলের রোগ মুক্তকর। পেট ফাঁপা দূর করার জন্যও উপকারী। তবে সন্তান হওয়া সম্ভাবময় স্ত্রী-লোকদের ক্ষেত্রে আনারস সম্পর্কে সাবধান হতে হবে। তাদের জন্য অপক্ক আনারস মারাত্মক ক্ষতিকর। এমনকি আনারসের কারণে গর্ভাশয় সংকুচিত হয়ে ১২ ঘণ্টার মধ্যে গর্ভপাত ঘটাতে সক্ষম। তাই সন্তান হওয়া সম্ভাবময় স্ত্রীলোক ব্রতীত আনারস অন্য সকল বয়সী নরনারীদের জন্য খুব উপকারী। এটা শীর্ষস্থানীয় পুষ্টিকর ফলগুলোর মত উত্তম এবং রোগ নিরাময়ের জন্য কার্যকরী ভূমিকার অধিকারী।

হযরত রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বৈশিষ্ট্য/দু’একটি বিষয়ে আলোকপাত

মহান আল্লাহ পাক উনার জন্য হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার নির্যাতন ভোগ

আশ্চর্য হলেও সত্য

যমযম কুপের ও ওযুর পানি দাঁড়িয়ে পান করা মোস্তাহাব অন্য কোন পানি বা খাদ্য দাঁড়িয়ে পান করা মাকরূহ

ইলমে তাসাউফ