৩০৬তম সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জাওয়াব
১। জিজ্ঞাসা: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে অবস্থানকালীন সময়ে কেউ যদি নবী হতেন তাহলে কে হতেন?
জাওয়াব: আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
২। জিজ্ঞাসা: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে কেউ যদি নবী হতেন তাহলে কে হতেন?
জাওয়াব: আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম।
৩। জিজ্ঞাসা: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক প্রকাশের শত বছর পর পর নবী আসার ধারা অব্যাহত থাকলে কে হতেন?
জাওয়াব: যামানার মহান মুজাদ্দিদগণ।
বর্তমান সংখ্যার জিজ্ঞাসা
১। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি?
২। ১৩তম উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনাকে কোন লক্বব বা উপাধি মুবারকে সম্বোধন করতে হবে?
৩। ৪ জন আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে কি লক্বব বা উপাধি মুবারকে সম্বোধন করা আদব?