নারী অধিকার প্রসঙ্গে

সংখ্যা: ২২৮তম সংখ্যা | বিভাগ:

সমস্ত প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার প্রতি এবং অফুরন্ত দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এবং আরো ছলাত ও সালাম পেশ করছি আমাদের প্রাণের আক্বা সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি।

দ্বীনি শিক্ষা অর্জন করুন। সুখী পরিবার গড়ে তুলুন। পারিবরিক বন্ধন সে মধুর একটা বন্ধন।

বাবা- মা,  ভাই- বোন, স্বামী- স্ত্রী, সবাই মিলে একত্রে বসবাস করা, একে অপরকে মুহব্বত করা, একে অপরের আদেশ-নিষেধ শুনা– এরই মধ্যে রয়েছে মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার বহিঃপকাশ।

মহান আল্লাহ পাক তিনি রহিম, রহমান, গাফফার, সাত্তার। তিনি রহমত নাযিল করেন সৃষ্টির প্রতিটি জিন-ইনসানসহ প্রতিটি জোড়া বা যুগলের। রহমত নাযিল করেন প্রত্যেক পরিবারের উপর এবং এটাই স্বাভাবিক নিয়তি। কিন্তু এই স্বাভাবিকতাকেই অস্বাভাবিক করে ফেলে পরিবারেরই লোক সকল। পিতা- মাতা  হোক আর স্বামী-স্ত্রী এদের ভুলের জন্য মাসুল দিতে হয় পরিবারের অন্যান্য সব সদস্যদের। আজকাল অনেক পিতা-মাতাই সম্মানিত শরীয়ত উনার শাসন মানে না। তাদের কাছে পবিত্র দ্বীন-ইসলাম মানেই কঠিন একটা বিষয় অথবা পুরাতন কোন ইতিহাস অথবা অতি গোঁড়ামি। নাউযুবিল্লাহ। সুতরাং তাদের ছেলে-মেয়েদের কাছেও দ্বীন ইসলাম উনার মুবারক আদেশ-নিষেধগুলোও বড়ই কঠিন আর গোঁড়ামী। নাউযুবিল্লাহ।

সম্মানিত শরীয়ত উনার হুকুম হচ্ছে, “প্রত্যেক মুসলমান নর-নারীর উনাদের জন্য ইলম (পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও পবিত্র ক্বিয়াস) অর্জন করা ফরয।” এই ইলম  অর্জনের দ্বারা একটা মানুষের ছহীহ আকল-সমঝ পয়দা হয়। ভাল-মন্দ পার্থক্য করার ক্ষমতা পয়দা হয়।

মহান আল্লাহ পাক এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্পর্কে জানা এবং জানার সাথে সাথে হাক্বীক্বী মুহব্বতও পয়দা হয়।

সুতরাং বাবা-মায়েরা দ্বীনি  শিক্ষা অর্জন করুক এবং সন্তানদেরকেও সেই শিক্ষায় উদ্বুদ্ধ করুক। তাহলেই সন্তানরা সম্মানিত শরীয়ত মুতাবিক পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে এবং পিতা-মাতারাও সন্তানদের  হক্ব সম্পর্কে অবগত হবেন।

শুধু ঐশী কেন এর মতো হাজারো মেয়ে, হাজারো ছেলে আজ পরিবারের চোখে, সমাজের চোখে ধিকৃত হচ্ছে।

 -আহমদ আজীমা ফারহা

মতামত বিভাগ

“নব্য মুশাব্বিহা ফিরক্বার স্বরূপ উন্মোচন” সুন্নীবার্তা না কুফরীবার্তা?

মৌলবাদী নাম ধারণই কেবল নয়, ধর্মের নামে চরম অধর্ম আর মসজিদে বর্বরোচিত হামলা করিয়া উহারা যথাযথই নিজেদের মৌলবাদীরূপে প্রতীয়মান করিয়াছে

মাহিউদ্দীনের দেয়া মদনপাল আর প্রিন্সিপালের উপমা কাফিরদেরই উপমার মত ওরা আল্লাহ্ পাক-এর রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মত নয়, আশরাফ আলী থানভীর উম্মত হতে চায়

এ বৎসরের শুরুতে ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি পাশাপাশি মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। ভারতে কাশ্মিরী শিক্ষার্থীদের উপর নির্যাতনের খবর বিচ্ছিন্ন নয়। অব্যাহত এবং ভয়াবহ কাশ্মীরে স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতারাম’- চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মামলার ঘটনায় জঙ্গিদের হুমকি ভারতে কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে অমানবিক নির্যাতন