মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৯৭

সংখ্যা: ৩০৪তম সংখ্যা | বিভাগ:

সন্তান সম্ভবা নারীর পালনীয়

কতিপয় সুন্নত মুবারক (২)

সন্তান-সন্ততি আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হওয়ার জন্য বাবার চেয়ে মায়ের ভূমিকা বেশী। কেননা সন্তান সন্ততি দুনিয়াতে এসে সর্বপ্রথম মায়ের কাছে অবস্থান করে। মায়ের কোলে প্রতিপালিত হয়। কথা বলা শুরু করে। মায়ের রেহেমে অবস্থানকালীন সময়ে যখন তার বয়স চার মাসে উপনিত হয় তখন সে তার মায়ের সব কথা শুনতে পায়। সঙ্গত কারণে মায়ের ছিফত বা গুণাবলী সন্তানের স্বভাবে বদ্ধমূল হয়। তাইতো মু’মিনের সন্তান মু’মিন-মু’মিনা হয়। কাফিরের সন্তান কাফির হয়।

একইভাবে নেককার আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী বাবা মায়ের সন্তান ওলীআল্লাহ ও হক্কানী-রব্বানী আলিম হয়। পক্ষান্তরে বদকার বাবা মায়ের সন্তান সাধারণত বদকার হয়। নাউযুবিল্লাহ! তবে ক্ষেত্রবিশেষ যা ব্যতিক্রম হয় তা ধর্তব্য নয়।

সঙ্গত কারণে সন্তান-সম্ভবা নারীর জন্য কতিপয় নেক খাছলত বা ছিফত অর্থাৎ গুণের অনুশীলন করা যেমন আবশ্যক, তেমনি কতিপয় বদ খাছলত থেকে মুক্ত থাকাও খুবই জরুরী।

১। নিয়ত খালিছ করা: মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি-রেযামন্দি হাছিলের জন্য যে নিয়ত সেটাকেই খালিছ নিয়ত বলে। মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি-রেযামন্দি, কুরবত-নৈকট্য হাছিলের জন্য সন্তান-সন্ততি প্রার্থনা করা ও ধারণ করা আবশ্যক। এমন বিশুদ্ধ নিয়ত করলে মায়ের প্রতিটি সময়ই ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন। ফলে মহান আল্লাহ পাক তিনি উনাকে নেককার সন্তান অর্থাৎ জলীলুল ক্বদর রসূল আলাইহিস সালাম উনাকে হাদিয়া মুবারক করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِـحِيْنَ.‏ فَـبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيْمٍ

অর্থ: আয় বারে ইলাহী মহান রব তায়ালা! আপনি আমাকে নেককার সন্তান হাদিয়া মুবারক করুন। তখন আমি উনাকে পরম সহনশীল, নেককার সন্তানের সুসংবাদ দিলাম। (পবিত্র সূরা ছফফাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০০-১০১)

২। নেককার- পরহেযগার, আল্লাহওয়ালা আল্লাহওয়ালী সন্তান চেয়ে মহান আল্লাহ পাক উনার পবিত্র দরবার শরীফে দোয়া করা: সন্তান সম্ভবা মায়ের দোয়া এ সময় খুবই ফলপ্রসু। মহান আল্লাহ পাক তিনি তার দোয়া বেশী কবুল করে থাকেন। সুবহানাল্লাহ! দোয়ার বাক্য এমন হতে পারে। কারণ এমন দোয়া মহান আল্লাহ পাক তিনি শিক্ষা দিয়েছেন।

رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ

অর্থ: আয় আমার রব তায়ালা! আপনার পক্ষ থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন। অবশ্যই আপনি প্রার্থনা শ্রবনকারী। (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩৮)

আবার এভাবেও দোয়া করতে পারেন-

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِـحِيْنَ

অর্থ: আয় আমার রব তায়ালা! নেককার পুত্র সন্তান দান করুন। (সম্মানিত ও পবিত্র সূরা ছফফাত শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১০০)

মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নাম মুবারক উনার পূর্বে ব্যবহৃত “মুহইস সুন্নাহ” লক্বব মুবারক বা উপাধির তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-১৯৮

আশরাফুল আউলিয়া, খতীবে আ’যম, ফখরুল আউয়ালীন ওয়াল আখিরীন,  মুহীবুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাহবুবে রাব্বুল আলামীন, শায়খু কালীমুল্লাহ, কুদ্ওয়াতুল উলামা ওয়াল মাশায়িখ, মাখদুমে আলম, সিবগাতুল্লাহ, আহলুল্লাহ, মাশগুলুল হক, শামছুল আরিফীন, তাজুল আসফিয়া,  সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধী এবং তার তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ – ৪

আশরাফুল আউলিয়া, খতীবে আ’যম, ফখরুল আউয়ালীন ওয়াল আখিরীন,  মুহীববু নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাহবুবে রাব্বুল আলামীন, শায়খু কালীমুল্লাহ, কুদ্ওয়াতুল উলামা ওয়াল মাশায়িখ, মাখদুমে আলম, সিবগাতুল্লাহ, আহলুল্লাহ,মাশগুলুল হক, শামছুল আরিফীন, তাজুল আসফিয়া,  সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধী এবং তার তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ – ৫

সাইয়্যিদুশ্ শাকিরীন, শাইখুল মুজাহিদীন, সুলত্বনুত্ ত্বহিরীন, ইমামুর রাশিদীন, মুর্শিদু উইলদে আদম, ইমামুস্ সুন্নাহ্, ছহিবে আসরার, যুবদাতুল আরিফীন, মাহ্বুবে সাইয়্যিদুল মুরসালীন, কাবিরুল আউলিয়া, ইমামুল আ’যম, বদরুদ্দীন, হাদীয়ে আকরাম, জারুল্লাহ্, সাইয়্যিদুল আবরার, সাইয়্যিদুনা, ইমাম – রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম  মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধি এবং তার তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৬

রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর নাম মুবারকের পূর্বে ব্যবহৃত লক্বব বা উপাধি এবং তার তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ-৭