ইসলামী বিশ্ব
আলজিরিয়ায় জুমার নামায আদায়ে বাধা দান
১২ই জুলাই, শুক্রবার আলজিরিয়ার রাজধানী, আলজিয়ার্সের কুবা মসজিদে জুমার নামায আদায় করতে যাওয়ার পথে আধা-সামরিক বাহিনী ও পুলিশের দাঙ্গাবিরোধী ইউনিটগুলো মুসলমানদের উপর ফাঁকা গুলীবর্ষন করে নামায আদায়ে বাঁধা দান করে।
কানাডায় মুসলিম পার্সোনাল ল’ চালুর সিদ্ধান্ত গ্রহণ
কানাডার সরকার সে দেশের মুসলমানদের দাবীর পরিপ্রেক্ষিতে শরীয়ত অনুযায়ী মুসলিম পার্সোনাল ল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মার্কিন পার্লামেন্ট মুনাজাত
মার্কিন পার্লামেন্ট অধিবেশনের শুরুতে বিশেষ মুনাজত করা হয়। মুনাজাত করেন নিউইয়র্কস্থ ব্রুকলিন জামে মসজিদের ইমাম শায়খ সিরাজ ওযাহহাজ। অবশ্য মার্মিন ভাইস প্রেসিডেন্ট বলেন, পার্লামেন্টে দিনের কর্মসূচি আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে শুরু করার পেছনে মূল কারণ হলো পবিত্র ঈদুল আযহায় বিশ্ব মুসলিমের প্রতি সংহতি ও আন্তরিকতার প্রকাশ।
ইসরাইলে মুসলিম বিজয়:
ইসরাইল অধিকৃত গাঁজা এলাকায় গাঁজা একাউন্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচনে ইসলামী দল ৯টি আসনের মধ্যে ৭টিতে জয়লাভ করে। ৯০০ ভোটারের মধ্যে ৭০০ ভোটার ভোট দেয়।
রাবেতার উদ্যোগ:
রাবেতায়ে আলম আল ইসলামী আলবেনিয়ায় মসজিদ ও ইসলামী গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যেঅগ নিয়েছে। রাবেতার মহাসচীব আলবেনিয়া সফর শেষে এ কথা ঘোষণা করেন। অপর এক খবরে বরা হয়, রাবেতা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শহরতলীতে একটি এতিমখানা স্থাপনের পরিকল্পনা করেছে। এতে ৩০০ শিশুর স্থান হবে এবং ১৫ লাখ ডলার খরচ হবে।
বিমান দুর্ঘটনা! অক্ষত পবিত্র কুরআন শরীফ:
জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র ১ কিলোমিটার দুরেই বিধ্বস্থ হয় নাইজেরিয়ান বিমান। আরোহী ২৬১ জন হাজীসহ সকলেই নিহত হন। তবে সেই বিধ্বস্থ ভস্মের মধ্যেও এক জিলদ কুরআন শরীফ অক্ষত অবস্থায় ছিল।
বার্মায় মুসলমানদের দুর্দিন:
বার্মার সামরিক বাহিনী আরাকান রুলিয়াত্তিয়া ইসলামিক ফ্রন্টের উপর একটি ব্যাপক দমন অভিযান চালূ করেছে। সম্প্রতি এই ফ্রন্টের কয়েকশ’ মুসলিমকে গ্রেফতার করা হয়েছে।
ক্যথলিক পাদ্রীর ইসলাম গ্রহণ:
দক্ষিণ আফ্রিকার জুহান্সবার্গে কর্মরত একজন শীর্ষস্থানীয় ক্যথলিক পাদ্রী মসিয়ে ফ্রেডারিক ডোলামার্ক জেনেতার ইসলামিক সেন্টারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম সম্পর্কে পড়াশুনা করার সময় হযরত ঈসা আলাইহিস সালাম উনার বর্ণনা পাঠ করে অভিভুত হয়ে যান। বর্তমানে তিনি ইসলামের একজন সৈনিকরূপে জীবন কাটাতে বদ্ধ পরিকর।
বহির্বিশ্ব
বিজেপির ক্ষমতা দখল। বাবরী মসজিদের ভবিষ্যত:
ভারতের দশম লোকসভা নির্বাচনে কট্টর সাম্প্রদায়িক শক্তি বিজেপি ১২৬টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম দলরূপে আত্মপ্রকাশ করেছে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে যে, বারতীয় মুসলমানদের সর্বাধিক উষ্ণ এলাকা উত্তর প্রদেশে সরকার গঠনে সমর্থ হয়েছে বিজেপি। আর এই উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ অবস্থিত। নয়াদিল্লী থেকে প্রকাশিত ১৭ই জুলাইয়ের একটি উর্দু সাপ্তাহিকের খবরে বলা হয়েছে যে, ইউপির ক্ষমতাসীন বিজেপি দলীয় প্রধানমন্ত্রী শ্রী কল্যান সিং এবং বিম্ব হিন্দু পরিষদের সেক্রেটারী জেনালেল শ্রী অশোক সেঙ্গলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী দেড় থেকে দু’মাসের মধ্যে ঐতিহাসিক বাবরী মসজিদ ভেঙ্গে সেখানে রাম মনিদর নির্মাণ কাজ শুরু হবে।
কমিউনিষ্টদের বিলাসিতা:
আলবেনিয়ার প্রাক্তন নেতা আনোয়ার হোজ্জা এমন একটি বাড়ীতে বাস করত, সেখানে ২৫টি রেফিজারেটর, ২৮টি রঙ্গীণ টিভি ও ১৯টি টেলিফোন লাইন ছিল। ঐ পরিবার একমাত্র টেলিফোন বিলে লাখ লাখ ডলার ব্যয় করত। মি. হোজ্জা দীর্ঘ ৪১ বৎসর আলবেনিয়া শাসন করার পর ১৯৮৫ সালে মারা যায়।
জাপানে দেউলিয়া প্রতিষ্ঠানের সংখ্যা: এ বছরের প্রথম ৬ মাসে জাপানে ৪৭৩২টি প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। এ বিষয়ে এটিই সর্বোচ্চ রেকর্ড। এ সংখ্যা ১৯৯০ সালের প্রথম ৬ মাসের তুলনায় ৬০.২% বেশী।
চীনে ক্ষদ্রাকৃতি আরও প্রাচীরের সন্ধান:
চীনের ঐতিহাসিক মহা প্রাচীরের ন্যায় এরা ৭টি ক্ষুদ্রাকৃতির প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। ঐগুলো প্রায় আড়াই হাজার বছরের পুরাতন। ক্ষুদ্রতম প্রাচীরটির দৈর্ঘ্য ৭ কিলোমিটার। মুলিং ওয়াল নামের অপর একটি প্রাচীরের দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার। অপরাপর প্রাচীরগুলোর দৈর্ঘ্য প্রায় ১৫০ কিলোমিটার।
সোভিয়েত ইউনিয়নে কট্টরপন্থীদের সামরিক অভ্যুত্থান এবং ব্যর্থতা:
গত ১৯শে আগস্ট সোভিয়েত ইউনিয়নে কট্টরপন্থীদের দ্বারা এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মিখাইল গরবাচেডকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেখানে সামরিক বাহিনী ও কেজিবির সমর্তনে ৮ সদস্যের এক রাষ্ট্রীয় জরুরী কমিটি গঠন করা হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট গেনাদি ইয়ানায়েভ অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিল। সারা দেশে ৬ মাসের জন্য জরুরী অবস্থা, সংবাদ পত্রের উপর নিয়ন্ত্রন আরোপ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছিল।
গত ২১শে আগস্ট ২দিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পর অবস্থা বেগতিক দেখে রাষ্ট্যীয় জরুরী কমিটির সদস্যরা একটি বিমানে করে পালিয়ে যায়। ফলে গরবাচেভ পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরে আসেন। এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পিছনে গরবাচেভের প্রতি নিজ দেশের জনগণের এবং বিশ্ববাসীর সমর্থনই ছিল মূল কারণ। আর বরিস ইয়েলৎসিনের সাহসী ভূমিকার ফলে খুব দ্রুত তা কার্যকর হয়ে যায়। কমিউনিষ্টদের মুল ঘাটি সোভিয়েত ইউনিয়নের জনগণ এবার চুড়ান্তভাবেই প্রমান করল যে, তারা অচল সমাজতান্ত্রিক নীতির স্বৈরশাষনের ভয়ঙ্করতায় আর প্রবেশ করতে চায় না।
স্বদেশ খবর
শিক্ষাঙ্গন পরিবেশ ভয়াবহ:
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে, কলেজে এমনকি স্কুলগুলোতেও বর্তমানে ভয়াবহ পরিবেশ বিরাজ করছে। সকল বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। মেডিক্যাল কলেজ, কৃষি কলেজগুলোর একই অবস্থা। কলেজগুলোতে চলছে সংঘর্ষ। স্কুলে ছাত্রদেরকে ক্লাশ থেকে বের করে নিয়ে মিছিল করানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বাসভবনে নজরবন্দী করে রাখছে ছাত্ররা। প্রোক্টর, প্রভোক্ট ও হাউজ টিউটরগণ পদত্যাগ করছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন কয়েকবার পিছানোর পরও স্থগিত ঘোষণা করা হয়েছে।
এসবেরই মূল হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিবদমান সংঘর্ষ। আর ছাত্ররা সশস্ত্র হওয়ার কারণে এ সংঘর্ষ আরো মারাত্মক রূপ ধারণ করছে। নিহত হচ্ছে যথেষ্ঠ আর আহত হচ্ছে অগনিত।
সংসদ ও প্রশাসন:
সাড়ে ষোল বছর পর গত ৬ই আগস্ট রাত ১২টায় সংসদীয় গণতন্ত্র ফিরে এর। ১৯৭৫ সালের ২৫ শে জানুয়ারী দেশের প্রথম জাতীয় সংসদে মাত্র তের মিনিটের মধ্যে সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ করিয়ে একদলীয় ও প্রেসিডেন্ট পদ্ধতির শাসণ কায়েম করা হয়েছিল। অবশ্য পরবর্তীকালে একদলীয় ব্যবস্থা রদ করা হয়েছিল।
সংবিধান সংশোধন সম্পর্কিত বাছাই কমিটি গত ২৮ শে জুলাই সংসদে রিপোর্ট পেশ করে। এতে একাদশ ও দ্বাদশ সংশোধনী বিল ছিল। প্রথমটি বর্তমান অবস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়া সম্পর্কিত এবং দ্বিতীয়টি প্রেসিডেন্ট পদ্ধতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে ষাষণ ব্যবস্থা প্রবর্তন সম্পর্কিত। গত ৬ই আগস্ট প্রথমটি ২৭৯ ভোটে এবং দ্বিতীয়টি ৩০৭ ভোটে পাস হয়, বিপক্ষে কোন ভোট পড়েনি।
পে-স্কেল প্রসঙ্গ, আন্দোলন এবং কিছু কথা
পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন ও অফিস সময় পরিবর্তন সংগ্রাম কমিটির সর্বোচ্চ নতি নির্ধারণী পরিষদ অফিস সময় সাড়ে ৭টা হতে ২টা করা এবং সর্বনি¤œ বেতন ১২শ টাকা নির্ধারনের দাবীতে সারা দেশে আন্দোলন চলছে। সরকারী কর্মচারীগণ তাদের আন্দোলন কর্মসূচি অনুযায়ী ২১ ও ২২ শে আগস্ট ৪৮ ঘণ্টা কর্ম বিরতি পালনের কথা।
যদিও পে-স্কেল বৃদ্ধির জন্য এত আন্দোলন চলছে, মূলত: এ বর্ধিত পে-স্কেলের ফলে মোট জনসংখ্যার খুবই সামান্য সংখ্যক জনগণ, যারা কেবল মাত্র সরকারী চাকুরিজীবী, উপকৃত হবে। অথচ এর ফলে সারা দেশেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এবং দেশের বাকী অধিকাংশ জনগণ দুর্ভোগ পোহাবে। আর প্রস্তাবিত পে-স্কেলের সর্বনি¤œ এবং সর্বোচ্চসীমার মধ্যে এত ব্যপক পার্থক্য থাকার ফলে নি¤œ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির পরও দুর্ভোগ পোহাতে হবে। উল্লেখ্য, দ্রব্যমূল্য ৯০০ টাকা দেখে বৃদ্ধি হয় না বরং ১০, ০০০ টাকা দেখেই বৃদ্ধি হয়।
হযরত রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বৈশিষ্ট্য/দু’একটি বিষয়ে আলোকপাত
মহান আল্লাহ পাক উনার জন্য হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার নির্যাতন ভোগ
যমযম কুপের ও ওযুর পানি দাঁড়িয়ে পান করা মোস্তাহাব অন্য কোন পানি বা খাদ্য দাঁড়িয়ে পান করা মাকরূহ