নবী ও রসূল উনাদের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। রসূলগণ উনাদের মর্যাদা নবীগণ উনাদের মর্যাদা হতে উচ্চ। মহান আল্লাহ তায়ালা উনার মনোনীত বান্দাগণ উনাদের মধ্যে যাদের নিকট হযরত জীবরাঈল আলাইহিস সালাম আগমন করেছেন উনারাই রসূল। অবশিষ্ট সকলেই নবী। পবিত্র হাদীছ শরীফ হতে পাওয়া যায় সর্বমোট হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা ১ লাখ ২৪ হাজার মতান্তরে ২ লাখ ২৪ হাজার। তন্মধ্যে মাত্র ৩১৩ জন হচ্ছেন রসূল। রসূলগণ উনাদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছেন উলুল আযম রসূল। রসূল উনাদের কারো কারো উপর কিতাব বা ছহীফা নাযীল হয়েছে। উনাদের সংখ্যা হচ্ছে ৮ জন। এই ৮ জনের মধ্যে ৪ জনের নিকট ৪টি কিতাব এবং ৪ জনের নিকট ১০০টি ছহীফা শরীফ নাযীল হয়েছে। প্রথম ৪ জন হচ্ছেন, (১) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- নাযিলকৃত কিতাব ‘পবিত্র কুরআন শরীফ, (২) হযরত ঈসা আলাইহিস সালাম- নাযিলকৃত কিতাব পবিত্র ইঞ্জিল শরীফ, (৩) হযরত মুসা আলাইহিস সালাম- নাযিলকৃত কিতাব ‘পবিত্র তাওরাত শরীফ, (৪) হযরত দাউদ আলাইহিস সালাম- নাযিলকৃত কিতাব, পবিত্র যাবুর শরীফ। অবশিষ্ট ৪ জন যাদের উপর ১০০টি ছহীফা নাযিল করা হয়েছে উনারা হচ্ছেন, (১) হযরত আদম আলাইহিস সালাম- নাযিলকৃত সহীফা উনার সংখ্যা ১০টি, (২) হযরত শীষ আলাইহিস সালাম- নাযিলকৃত সহীফার সংখ্যা ৫০টি, (৩) হযরত ইদ্রিস আলাইহিস সালাম- নাযিলকৃত সহীফার সংখ্যা ৩০টি, (৪) হযরত ইব্রাহীম আলাইহিস সালাম- নাযিলকৃত সহীফার সংখ্যা ১০টি।
যখন কোন রসূল আলাইহিস সালাম উনার উপর কিতাব বা ছহীফা নাযিল করা হয়েছে তখন তিনি সেই কিতাব বা ছহীফা অনুযায়ী শরীয়ত প্রচার করেছেন। আর যখন কোন রসূল বা নবী আলাইহিমুস সালাম উনাদের উপর কোন কিতাব বা ছহীফা নাযিল করা হয়নি তখন তিনি পূর্ববর্তী রসূল আলাইহিমুস সালাম উনাদের উপর নাযিলকৃত কিতাব বা ছফীফা অনুযায়ী শরীয়ত প্রচার করেছেন।
কাজেই মূল কথা হচ্ছে, কোন হযরত নবী আলাইহিস সালাম উনার উপর কোন কিতাব বা ছহীফা নাযিল হয়নি এবং হযরত জীবরাঈল আলাইহি ওয়া সালাম সরাসরি আগমন করেননি। আর হযরত রসূল আলাইহিমুস সালামগণ উনাদের সবার নিকটই হযরত জীবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। তবে হযরত রসূল আলাইহিমুস সালামগণ উনাদের সবার উপর কিতাব বা ছহীফা নাযীল হয়নি, ৩১৩ জনের মধ্যে মাত্র ৮ জনের উপর কিতাব বা ছফীফা নাযীল করা হয়েছে।
আর সর্বশেষ মূল কথা হচ্ছে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা সকলেই মহান আল্লাহ পাক উনার খাছ মনোনীত।
হযরত রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বৈশিষ্ট্য/দু’একটি বিষয়ে আলোকপাত
মহান আল্লাহ পাক উনার জন্য হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম উনার নির্যাতন ভোগ
যমযম কুপের ও ওযুর পানি দাঁড়িয়ে পান করা মোস্তাহাব অন্য কোন পানি বা খাদ্য দাঁড়িয়ে পান করা মাকরূহ