সুওয়াল ও জাওয়াব

সংখ্যা: ৩০৮তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ মুঈনুল ইসলাম, মানিক নগর, ঢাকা।

সুওয়াল: মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পরিচিতি ও মযার্দা সম্পর্কে জানতে ইচ্ছুক।

জাওয়াব: প্রকাশ থাকে যে, মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হুজরা শরীফ বা পবিত্র ঘর মুবারক ও পবিত্র বিছানা মুবারকের যারা অধিবাসী উনারাই মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত।

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে অবিচ্ছদ্য নিছবতপ্রাপ্ত। যেমন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে যমীনে তাশরীফ মুবারক এনেছেন। আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যে সকল হযরত আযওয়াজে মুতহ্হারাত আলাইহিন্নাস সালাম উনাদের নিছবতে আযীমাহ (নিকাহ) মুবারক সংঘটিত হয়েছেন উনারাও মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ উনাদের মধ্যে গণ্য। আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যমে যে সকল সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম যমীনে তাশরীফ মুবারক এনেছেন উনারা এবং উনাদের মাধ্যমে যে সকল আওলাদ আলাইহিমুস সালাম যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন উনারাও মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাদেরকে আহলু বাইত শরীফ হিসেবে কবুল করেন উনারাও মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

উল্লেখ্য, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা তিন স্তরে বিভক্ত। প্রথম স্তরে রয়েছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনারা। দ্বিতীয় স্তরে রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। এবং তৃতীয় স্তরে রয়েছেন হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। অতঃপর হযরত আসবাতু (নাতী) রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সিবত্বাতু (নাতনী) রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাদেরকে আহলু বাইত শরীফ হিসেবে কবুল করেন উনারা। সুবহানাল্লাহ!

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে প্রথম স্তরে রয়েছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম ও হযরত আম্মা আলাইহাস সালাম:

উনাদের শ্রেষ্টত্ব, বুযুগীর্ ও সম্মান সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

وَتَـقَلُّبَكَ فِي السَّاجِدِينَ

অর্থ: (আমার মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার স্থানান্তরিত  হওয়ার বিষয়টি সিজদাকারীদের মাধ্যমে হয়েছে। (সম্মানিত ও পবিত্র সূরা শুআরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১৭)

অথার্ৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাদের মাধ্যমে যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন  এবং বিশেষ করে উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনারা প্রত্যেকেই যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার পূর্ণ অনুগত বান্দা-বান্দী উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

উনাদের প্রশংসায় পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

لَـمْ اَزَلْ اُنْـقَلُ مِنْ اَصْلَابِ الطَّاهِرِينَ اِلٰى اَرْحَامِ الطَّاهِرَاتِ

অর্থ: আমি সর্বদা মহাপবিত্র হযরত পিতা আলাইহিমুস সালাম উনাদের জিসিম মুবারকে এবং মহাপবিত্র হযরত মাতা আলাইহিন্নাস সালাম উনাদের রেহেম মুবারকে স্থানান্তরিত হয়ে যমীনে তাশরীফ মুবারক নিয়েছি। (তাফসীরে কবীর: ১৩তম খণ্ড,৩৯ পৃষ্ঠা)

বিশেষভাবে উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক সম্পর্কে ইরশাদ মুবারক করেন, আমি যদি নামাযে রত অবস্থায় পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করতে থাকতাম আর সে অবস্থায় আমার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম অথবা আমার মহাসম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম উনাদের দু’জনের একজন আমাকে ডাকতেন, ততক্ষণাৎ নামায ছেড়ে দিয়ে আমি উনাদের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ!

যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ طَلْقِ بْنِ عَـلِــىٍّ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ سَـمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـقُوْلُ لَوْ اَدْرَكْتُ وَالِدَىَّ اَوْ اَحَدَهُـمَا وَاَنَا فِى صَلَاةِ الْعِشَاءِ وَقَدْ قَـرَاْتُ فِيهَا بِفَاتـِحَـةِ الْكِتَابِ تُـنَادِى يَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَاَجَبْـتُـهَا لَبَّـيْكِ

অর্থ: “হযরত ত্বল্ক্ব ইবনে আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি, যদি আমি আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদেরকে অথবা উনাদের দু’জনের একজনকে দুনিয়ার যমীনে পেতাম, আর আমি সম্মানিত ছলাতুল ইশা (ফরয নামায) মুবারক-এ দাঁড়িয়ে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করতে থাকতাম। এমতাবস্থায় উনারা যদি আমাকে এই বলে সম্মানিত আহ্বান মুবারক করতেন, আয় মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে অবশ্যই অবশ্যই ওই অবস্থায় থেকেও (পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ বন্ধ করে দিয়ে এবং ছলাত মুবারক ছেড়ে দিয়ে) আমি উনাদের আহ্বান মুবারক-এ সাড়া দিয়ে ইরশাদ মুবারক করতাম, লাব্বাইক! আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আব্বাজান আলাইহিস সালাম, আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আম্মাজান আলাইহাস সালাম, আমি উপস্থিত, হাযির।” সুবহানাল্লাহ! (শুয়াবুল ঈমান ১০/২৮৪, দায়লামী শরীফ ৩/৩৪৫, জামিউল আহাদীছ ১৮/৭৪, আল হাওই ২/২৮১ ইত্যাদি)

উক্ত বর্ণনা মুবারক সমূহ দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আব্বা-হযরত

আম্মা আলাইহিমাস সালাম উনাদের সীমাহীন শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারকের বিষয়টি প্রকাশিত হয়েছে।

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে দ্বিতীয় স্তরে  রয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা:

উনাদের শ্রেষ্টত্ব, বুযুগীর্ ও সম্মান মুবারক সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই ইরশাদ মুবারক করেন-

يَانِسَآءَ النَّبِـىِّ لَسْتُـنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاءِ

অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আযওয়াজে মুতহ্হারাত আলাইহিন্নাস সালাম! আপনারা কোন মহিলাদের মতো নন। (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩২)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـحْنُ اَهْلُ بَـيْتٍ لَّا يُـقَاسُ بِنَا اَحَدٌ

অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমরা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদের সাথে অন্য কাউকে ক্বিয়াস বা তুলনা করা যাবে না।” (দায়লামী শরীফ ৪/২৮৩, জামি‘উল আহাদীছ ২২/২১৯, কানযুল উম্মাল ১২/১০৪, জাম‘উল জাওয়ামি’ ১/২৪৯৫০, যখায়েরুল ‘উক্ববাহ ফী মানাক্বিবে যাওইল কুরবা লিমুহিব্বে ত্ববারী ১/১৭, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৭ ইত্যাদি)

উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের যিনি পঞ্চম ইমাম, ইমামুল খামিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সায়্যিদুনা হযরত ইমাম বাক্বির আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন-

اِنَّا نَـحْنُ اَهْلُ بَـيْتٍ لَّا يُـقَاسُ بِنَا اَحَدٌ، مَنْ قَاسَ بِنَا اَحَدًا فَـقَدْ كَفَرَ

অর্থ: “নিশ্চয়ই আমরা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদের সাথে অন্য কারো ক্বিয়াস বা তুলনা করা যাবে না। যে ব্যক্তি আমাদের সাথে কাউকে তুলনা করলো, সে কুফরী করলো। নাউযুবিল্লাহ!

উক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা এ বিষয়টি প্রমাণিত হয়েছে যে, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সৃষ্টির কারো সাথে তুলনা করা সুস্পষ্ট কুফরী।

প্রসঙ্গত উল্লেখ্য যে, উম্মু রূহিল্লাহ হযরত মারইয়াম আলাইহাস সালাম উনার সম্পের্ক পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْـثٰى

অর্থাৎ, তিনি এমন এক সম্মানিতা মহিলা উনার সমকক্ষ কোন পুরুষও নেই। (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৬)

কিন্তু পবিত্র সূরা আহযাব শরীফ উনার ৩২ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক যখন ঘোষণা করা হলো তখন প্রতিভাত হলো যে, হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম তিনি সহ কোন মহিলা-ই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সমকক্ষ না। অথার্ৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মহিলা-পুরুষ তথা সৃষ্টির কারো মতো না।” সুবহানাল্লাহ! আর না হওয়াই স্বাভাবিক। কেননা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন কায়িনাতবাসী সকলের মা।

অথার্ৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা শুধুমাত্র যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ব্যতীত এবং উনার মহাসম্মানিত হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতীত কায়িনাতবাসী সকলেরই মহাসম্মানিতা মাতা আলাইহিন্নাস সালাম। এ মর্মে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

اَلنَّبِـىُّ اَوْلـٰى بِالْمُؤْمِنِيْـنَ مِنْ اَنْـفُسِهِمْ وَاَزْوَاجُهٗ اُمَّهٰتُـهُمْ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার মহাসম্মানিতা ‘আযওয়াজুম মুত্বহ্হারাত’ অথার্ৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মু’মিনদের নিকট উনাদের জানের চেয়ে অধিক প্রিয়। (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন মু’মিনদের মহাসম্মানিত পিতা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং উনার মহাসম্মানিতা ‘আযওয়াজুম মুত্বহ্হারাত’ (হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম) উনারা হচ্ছেন সমস্ত মু’মিনদের মহাসম্মানিতা মাতা আলাইহিন্নাস সালাম।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬)

অথার্ৎ কায়িনাতবাসী বা সৃষ্টিরাজী সকলের জন্য মহাসম্মানিত রসূল এবং মহাসম্মানিত পিতা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। আর সৃষ্টিরাজী সকলের জন্য মহাসম্মানিতা মাতা বা মা হচ্ছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা।

কাজেই, মহাসম্মানিত হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যেরূপ সম্মান করতে হবে, মহাসম্মানিতা হাবীবাহ, মাহবূবাহ, নূরে মুকাররমাহ, হাবীবাতুল্লাহ, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকেও তদ্রƒপ সম্মান করতে হবে। সম্মান, মহব্বত, আনুগত্য ইত্যাদি কোন ক্ষেত্রেই উনাদের মাঝে কোনরূপ তারতম্য বা পার্থক্য করা যাবে না।

মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় স্তরে রয়েছেন হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা:

 উনাদের শ্রেষ্ঠত্ব, বুযুগীর্ ও সম্মান মুবারক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক-

فَاطِمَةُ عَلَيْـهَا السَّلَامُ بِضْعَةٌ مِّنِّي

অর্থ: হযরত আন নূরুর রবিআহ ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি আমার নূরানী জিসিম মুবারক উনার টুকরা বা অংশ মুবারক। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুছান্নাফে ইবনে আবী শাইবাহ ইত্যাদি)

উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ উনার একাধিক পবিত্র আয়াত শরীফ উনদের মধ্যে মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত নূর মুবারক বলে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে অসংখ্য পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যেও মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহাসম্মানিত নূর মুবারক বলে উল্লেখ করা হয়েছে। 

তদ্রƒপ উনার নূরানী বা নূরময় জিসিম মুবারক উনার টুকরা বা অংশ মুবারক হিসেবে উনার মহাসম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকেও নূর মুবারক হিসেবে সম্বোধন মুবারক করতঃ হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লালাস্নহু আলাইহিম ওয়া সাল্লাম উনাদের শান মুবারকে বলা হয়- সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল (হযরত ক্বাসিম) আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছানী (হযরত তইয়িব) আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুছ ছালিছ (হযরত ত্বাহির) আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ (হযরত ইবরাহীম) আলাইহিস সালাম।  আর বানাতু রসূলিল্লাহ ছল্লালাস্নহু আলাইহিন্না ওয়া সাল্লাম উনাদের শান মুবারকে বলা হয়- সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা (হযরত যাইনাব) আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ (হযরত রুকাইয়াহ) আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ  (উম্মু কুলছূম) আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ (হযরত ফাতিমাতুয যাহরা)  আলাইহাস সালাম।

উল্লেখ্য, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে ‘যুন নূরাইন’ অথার্ৎ দুই নূর মুবারকের অধিকারী বলার যে কারণ তা হচ্ছে, তিনি যথাক্রমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুইজন বানাত  (মেয়ে) আলাইহিমাস সালাম উনাদেরকে গ্রহণ করেছিলেন এবং উনাদের খিদমত মুবারকের আনজাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মর্তবা, সম্মান মুবারক সকল উম্মতের উর্ধ্বে। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের অন্তর্ভুক্ত সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম এবং সকল হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারাও। সুবহানাল্লাহ!

মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মর্তবা, সম্মান মুবারক সম্পর্কে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে উনার মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য মুবারক করতঃ ইরশাদ মুবারক করেন-

فَخَلَقْتُكَ وَاَهْلَ بَـيْتِكَ مِنَ الْقِسْمِ الْاَوَّلِ

অর্থ: “আমি আপনাকে এবং আপনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে প্রথম ভাগ পবিত্র নূর মুবারক দ্বারা অর্থাৎ মহাপবিত্র একই নূর মুবারক থেকে সৃষ্টি মুবারক করেছি।” সুবহানাল্লাহ! (নুয্হাতুল মাজালিস, আল বারাহীন)

অথার্ৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা একই পবিত্র নূর মুবারক থেকে সৃষ্টি এবং উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত। এ কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যত পবিত্রতা মুবারক, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক রয়েছে, সমস্ত পবিত্রতা মুবারক, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারীও হচ্ছেন মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ! উনারা হচ্ছেন মুত্বহ্হার বা পূতপবিত্র এবং মুত্বহ্হির বা পবিত্রতা দানকারী। উনাদের মহব্বত মুবারক ঈমান এবং উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা সুস্পষ্ট কুফরী। উনাদের সম্মানার্থেই কুল কায়িনাতের সকলে সমস্ত প্রকার নিয়ামত মুবারক লাভ করেছে, করছে এবং অনন্তকাল যাবৎ লাভ করতেই থাকবে। একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত জিন-ইনসান, কায়িনাতবাসী সকলের জন্য ফরযে আইন হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খিদমত মুবারক, গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেয়া, উনাদেরকে তা’যীম-তাকরীম মুবারক করা এবং উনাদের ছানা-ছিফত মুবারক করা দায়িমীভাবে অর্থাৎ অনন্তকাল যাবৎ করা ফরয। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ لَّاۤ اَسْاَلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبـٰى

অর্থ: “(আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সমস্ত বান্দা-বান্দীদেরকে, উম্মতদেরকে, কায়িনাতবাসী সবাইকে) বলে দিন যে, তোমাদের নিকট কোনো বিনিময় চাওয়া হচ্ছে না, প্রতিদান চাওয়া হচ্ছে না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। বরং তোমাদের জন্য এটা চিন্তা করাও কাট্টা কুফরী হবে। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও, মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের হাক্বীক্বী রেযামন্দি-সন্তুষ্টি মুবারক লাভ করতে চাও, তাহলে তোমাদের জন্য ফরয হচ্ছে আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মহব্বত মুবারক করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারকের আনজাম দেয়া, উনাদের ছানা-ছিফত মুবারক করা।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা শূরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)

অনুরূপ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

وَاَحِبُّوا اَهْلَ بَــيْـتِـى لِـحُبِّـى

অর্থ: “আমার মহব্বত-মা’রিফাত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক পেতে হলে আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে তোমরা মহব্বত করো।” (তিরমিযী শরীফ, মুস্তাদরাকে হাকিম, ত্ববারানী শরীফ, শু‘য়াবুল ঈমান ইত্যাদি)

হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করার মত পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন।

এ সম্পর্কে যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

اِنَّـمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَـيْتِ وَيُـطَـهِّـرَكُمْ تَطْهِيرًا

অর্থ: “হে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি চান আপনাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩৩)

এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

اَنَا وَاَهْلُ بَـيْتِى مُطَهَّرُونَ مِنَ الذُّنُوبِ

অর্থ: “আমি এবং আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম আমরা সকলে যুনূব অর্থাৎ সমস্ত প্রকার কবীরা-ছগীরা এবং যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে পূত-পবিত্র।” সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-

عَنْ سَيِّدِنَا حَضْرَتِ الْاِمَامِ الْاَوَّلِ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ قَالَ اِنَّ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَـقُولُ نَـحْنُ اَهْلُ بَـيْتٍ طَهَّرَهُمُ اللهُ مِنْ شَجَرَةِ النُّـبُـوَّةِ وَمَوْضِعِ الرِّسَالَـةِ وَمُـخْتَلِفِ الْمَلَائِكَةِ وَبَـيْتِ الرَّحْمَةِ وَمَعْدِنِ الْعِلْمِ

অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রায়শই ইরশাদ মুবারক করতেন, আমরা মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে (আমাদেরকে) সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার বৃক্ষ, সম্মানিত রিসালাত মুবারক উনার স্থান, বিভিন্ন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের, উনাদের দ্বারা সম্মানিত খিদমত মুবারক, সম্মানিত রহমত মুবারক উনার ঘর মুবারক এবং সম্মানিত ইলিম মুবারক উনার খনি মুবারক (ইত্যাদি সমস্ত কিছু) থেকে পবিত্র রেখেছেন অর্থাৎ অমুখাপেক্ষী করেছেন।” (তাফসীরে দুররে মানছূর ৬/৬০৬, তাফসীরে ইবনে আবী হাতিম ৯/৩১৩৩)

মূলকথা হচ্ছে- মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মর্তবা, সম্মান মুবারক হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই। সুবহানাল্লাহ!

যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ سَيِّدِنَا حَضْرَتِ الْاِمَامِ الْاَوَّلِ كَرَّمَ اللهُ وَجْهَهٗ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ اَحَدٌ مِنَ الْـخَلَائِقِ يَـفْضُلُ اَهْلَ بَـيْتِي غَيْرِىْ                                                        

অর্থ: “সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সমগ্র সৃষ্টিজগতের মধ্যে আমি ব্যতীত এমন কেউ নেই, যে আমার আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতে আমার পরেই আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব  বা মযার্দা মুবারক।” সুবহানাল্লাহ! (তারতীবুল আমালী আল-খামীসিয়্যাহ লিশ্ শাজারিয়্যি, আল-ঈমাউ ইলা যাওয়ায়িদিল আমালী ওয়াল আজযা’)

অথার্ৎ মহান আল্লাহ পাক উনার পরে মযার্দা বা শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন উনার মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার পরে মযার্দা বা শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা।

মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন কায়িনাতের তথা সমস্ত সৃষ্টির জন্য খালিক্ব, মালিক, রব। আর মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন কায়িনাতের তথা সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথার্ৎ কায়িনাতের সকলেই মহান আল্লাহ পাক উনার বান্দা-বান্দী। তদ্রƒপ কায়িনাতের সকলেই মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের অন্তর্ভুক্ত।

আর উম্মতের জন্য ফরয হচ্ছে তাদের যিনি মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মহব্বত করা, সম্মান করা, ছানা-ছিফত করা এবং খিদমত বা গোলামী করা। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَحِبُّوا اللهَ لِمَا يَـغْذُوكُمْ مِنْ نِعَمِهِ ، وَأَحِبُّونِي لِحُبِّ اللهِ ، وَأَحِبُّوا أَهْلَ بَـيْتِي لِحُبِّي

অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন। সাইয়্যিদুল মুরালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা মহান আল্লাহ পাক উনাকে মহব্বত করো। কেননা তিনি তোমাদেরকে উনার নিয়ামতরাজি থেকে বিশেষভাবে খাদ্য সামগ্রী দিয়ে থাকেন। আর মহান আল্লাহ পাক উনার মুহব্বত পাওয়ার জন্য আমাকে মুহব্বত করো। আর আমার মহব্বত পাওয়ার জন্য আমার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মহব্বত করো।” (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)

উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় হযরত ইমাম আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত শায়েখ আহলে বাইতে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

نَحْنُ اٰلُ بَـيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ )نَحْنُ اَهْلُ بَـيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ اَلْوَسِيْلَةُ اِلَى اللهِ وَلَا وَسِيْـلَةَ اِلَى اللهِ اِلَّا عَنْ غَيْرِ طَرِيْقِنَا اَوْ مِنْ سِوَانَا

অর্থ: “আমরা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমরাই মহান আল্লাহ পাক উনাকে পাওয়ার একমাত্র উছীলা। আমাদের পথ ব্যতীত এবং আমাদের মাধ্যম ব্যতীত মহান আল্লাহ পাক উনাকে (এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনাদেরকে) পাওয়ার দ্বিতীয় কোনো উছীলা বা মাধ্যম নেই।” সুবহানাল্লাহ! (শরহে আক্বাইদে ত্বহাবী)

অতএব, উম্মত মাত্র সকলের জন্য ফরয হচ্ছে, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে ইলিম অর্জন করা। অতঃপর উনাদেরকে মহব্বত, সম্মান, ছানা-ছিফত করে এবং উনাদের খিদমত বা গোলামীতে আনজাম দিয়ে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী হাছিল করা।

শেখ মুহম্মদ আব্দুল্লাহ আল হিকাম মাশুক

মুহব্বত নন্দীপুর, মোকামতলা, বগুড়া

সুওয়াল: মহান আল্লাহ পাক তিনি কিভাবে হাযির- নাযির?

জাওয়াব: মহান আল্লাহ পাক তিনি হাযির-নাযির হলেন সম্মানিত ইলিম মুবারক ও সম্মানিত কুদরত মুবারক দ্বারা। আর যাহির হলেন পবিত্র আসমা মুবারক ও ছিফত মুবারক দ্বারা।

মিফতাহুন নাজাত মাহমূদা

 যমুনাপাড়া, শেরপুর, বগুড়া

সুওয়াল: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিভাবে হাযির-নাযির?

জাওয়াব: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির-নাযির হলেন সম্মানিত ইলিম ও সম্মানিত ই’জায শরীফ বা মু’জিযা শরীফ দ্বারা। আর তিনি যাহির হলেন পবিত্র নূর মুবারক ও রহমত মুবারক দ্বারা।

আহমদ ছিদ্দীকা মেহরিন বিনতে মাছুম ময়দানহাট্টা, বগুড়া

সুওয়াল: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বজান আলাইহিস সালাম ও মহাসম্মানিত আম্মাজান আলাইহাস সালাম উনাদের মুবারক শানে কিরূপ আক্বীদাহ পোষণ করতে হবে?

জাওয়াব: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র আব্বজান ও মহাসম্মানিত মহাপবিত্র আম্মাজান আলাইহিমাস সালাম উনারা জান্নাতসহ সারা কায়িনাতের মালিক। উনারা জান্নাতে তাশরীফ মুবারক রাখার কারণে জান্নাতের জান্নাত নাম মুবারক সার্থক হবে। তাই, জান্নাত উদগ্রীব হয়ে আছে, উনারা কখন জান্নাতে তাশরীফ মুবারক রাখবেন। সুবহানাল্লাহ! উনারা মুতহ্হার বা পূত-পবিত্র এবং মুতহ্হির বা পবিত্রতা দানকারী। মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে বিশেষভাবে মনোনীত করেই সৃষ্টি মুবারক করেছেন। উনাদের প্রতি সবার্ধিক বিশুদ্ধ আক্বীদাহ এবং সবোর্চ্চ হুসনে যন পোষণ করা সকলের জন্যই ফরয।

আহমদ হুমায়রা নাওরিন বিনতে আব্দুর রহমান মুহব্বতপুর, বগুড়া

সুওয়াল: হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মোট কতজন?

জাওয়াব: হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা ১৩জন। উনারা মুতহ্হার বা পূত-পবিত্র এবং মুতহ্হির বা পবিত্রতা দানকারী। মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে বিশেষভাবে মনোনীত করেই সৃষ্টি মুবারক করেছেন। উনাদের প্রতি সবার্ধিক বিশুদ্ধ আক্বীদাহ এবং সবোর্চ্চ হুসনে যন পোষণ করা সকলের জন্যই ফরয।

মুহম্মদ আব্দুর রহমান

পলাশ, নূরানীবাদ

সুওয়াল: হযরত আবনাউ রসূলিল্লাহ আলাইহিমুস সালাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ আলাইহিন্নাস সালাম উনার কতজন?

জাওয়াব: হযরত আবনাউ রসূলিল্লাহ আলাইহিমুস সালাম উনারা ৪জন এবং হযরত বানাতু রসূলিল্লাহ আলাইহিন্নাস সালাম উনারা ৪ জন। উনারা মোট ৮জন। উনারা মুতহ্হার বা পূত-পবিত্র এবং মুতহ্হির বা পবিত্রতা দানকারী। মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে বিশেষভাবে মনোনীত করেই সৃষ্টি মুবারক করেছেন। উনাদের প্রতি সবার্ধিক বিশুদ্ধ আক্বীদাহ এবং সবোর্চ্চ হুসনে যন পোষণ করা সকলের জন্যই ফরয।

মুহম্মদ বদরুল আলম

কিশোরগঞ্জ

সুওয়াল: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাতী ছিফত মুবারক কতটি ও কী কী?

জাওয়াব: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাতী ছিফত মুবারক ৪টি।

১. তিনি নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

২. তিনি হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

৩. তিনি হাযির ও নাযির ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

৪. তিনি মুত্তলা’ আলাল গইব ও মুত্তলি’ আলাল গইব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মুহম্মদ আবুল ক্বাসেম

বগুড়া

সুওয়াল: মুরতাদ কত প্রকার ও কী কী?

জাওয়াব: মুরতাদ দুই প্রকার।

১. মুরতাদে আম: যারা সম্মানিত দ্বীন ইসলাম উনার কোনো বিষয় নিয়ে অবমাননা করবে। তাদেরকে তওবা করার জন্য ৩দিন সময় দিতে হবে। ৩ দিনের মধ্যে তওবা না করলে খলীফার দায়িত্ব হচ্ছে তাদের মৃত্যদন্ড কার্যকর করা।

২. মুরতাদে মালঊন: যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান মুবারক হানী করবে। তাদের তওবা করার কোনো সুযোগ নেই। তাদের তওবা গ্রহনযোগ্য নয়। তাদেরকে যেখানেই পাওয়া যাবে মৃত্যদন্ড কার্যকর করতে হবে। এক্ষেত্রে খলীফা বা শাসক কোনরূপ কালক্ষেপণ করবে না।

মুহম্মদ ফদ্বলে রাব্বী

নিকলী, কিশোরগঞ্জ

সুওয়াল: যদি কারো দুইজন বা তিনজন মা থাকেন সন্তানরা উনাদেরকে দুজন হলে এভাবে সম্বোধন করে- বড় আম্মা ও ছোট আম্মা। আর তিনজন হলে এভাবে সম্বোধন করে- বড় আম্মা, মেঝ আম্মা ও ছোট আম্মা। কিন্তু হযরত উম্মাহাতুল মু’নিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন সমস্ত মু’মিন বা সমস্ত উম্মতের মা এবং উনারা হচ্ছেন তের জন, তাহলে উনাদেরকে কিভাবে সম্বোধন করলে আদব হবে? জানিয়ে বাধিত করবেন।

জাওয়াব: আরবীতে ‘উম্মুন’ শব্দ মুবারকের অর্থ হচ্ছে ‘মা’। এটি একবচন। এর বহুবচন হচ্ছে ‘উম্মাহাতুন’। হযরত উম্মাহাতুল মু’নিনীন আলাইহিন্নাস সালাম উনারা যেহেতু তেরজন সেহেতু পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে একত্রে উনাদেরকে ‘উম্মাহাতুল মু’নিনীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আলাদাভাবে উনাদেরকে ‘উম্মুল মু’মিনীন বলে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যিনি খ্বালিক্ব¡ মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

اَلنَّبِـىُّ اَوْلـٰى بِالْمُؤْمِنِينَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗ اُمَّهٰتُهُمْ

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা মু’মিনদের নিকট তাদের জানের চেয়েও অধিক প্রিয় এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মহাপবিত্র পিতা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মহাপবিত্র মাতা আলাইহিন্নাস সালাম।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬)

হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন। উনাদের মেছাল বা দৃষ্টান্ত উনারা নিজেরাই। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই উনাদের মর্যাদা বা শ্রেষ্ঠত্ব মুবারক।

     মূলতঃ কায়িনাত মাঝে মহাসম্মানিত হাবীব, মাহবূব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমকক্ষ যেমন কেউ নেই তদ্রƒপ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সমকক্ষও কেউ নেই। উনারা সৃষ্টির কারো মতো নন। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يَانِسَآءَ النَّبِـىِّ لَسْتُـنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاءِ

অর্থ: “হে মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা কোনো মহিলাদের মত নন অর্থাৎ মহিলা-পুরুষ তথা সৃষ্টির কারো মতো আপনারা নন।” সুবহানাল্লাহ! (সম্মানি ও পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩২)

কাজেই, উম্মতের যিনি সম্মানিত পিতা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করার ক্ষেত্রে যেরূপ লক্বব বা উপাধি মুবারক ব্যবহার করা আদব তদ্রƒপ উম্মতের যিনি সম্মানিত মাতা বা মা উনাদের ক্ষেত্রেও লক্বব বা উপাধি মুবারক ব্যবহার করা আদব।

তাই, যামানার মহাসম্মানিত ইমাম ও মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম, আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, ক্বায়িম-মাক্বামে রসূল, পবিত্র রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সকল হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর আদব ও তরতীব মুবারক প্রকাশ করেছেন। ধারাবাহিকভাবে তা তুলে ধরা হলো:

প্রথমা. হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম।

দ্বিতীয়া. হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম।

তৃতীয়া. হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম।

চতুর্থী. হযরত উম্মুল মু’মিনীন আর রবিআহ আলাইহাস সালাম।

পঞ্চমী. হযরত উম্মুল মু’মিনীন আল খমিসাহ আলাইহাস সালাম।

ষষ্ঠী. হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম।

সপ্তমী. হযরত উম্মুল মু’মিনীন আস সাবিআহ  আলাইহাস সালাম।

অষ্টমী. হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম।

নবমী. হযরত উম্মুল মু’মিনীন আত তাসিআহ আলাইহাস সালাম।

দশমী. হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম।

একাদশী. হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার (আল হাদিয়াতু আশরাতু) আলাইহাস সালাম।

দ্বাদশী. হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার (আছ ছানিয়াতু আশরাতু) আলাইহাস সালাম।

ত্রয়োদশী. হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা আশার (আছ ছালিছাতু আশরাতু আলাইহাস সালাম।)

খুবাইব আহমদ সাফওয়ান

শান্তিবাগ, ঢাকা।

সুওয়াল: হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের সাথে “আলাইহিস সালাম” লিখলে ওহাবী, সালাফী, খারেজীরা নানা চূ-চেরা করে থাকে। তারা বলে থাকে, ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা শুধুমাত্র হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের জন্য খাছ, অন্য কারো জন্য ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা যাবে না। নাউযুবিল্লাহ। এমনকি পবিত্র নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লেখার কারণে অনেক ওহাবীরা শিয়া বলেও অপবাদ দেয়ার মত ধৃষ্টতা দেখায়। নাউযুবিল্লাহ। এ ব্যাপারে দলীলভিত্তিক জাওয়াব দানে বাধিত করবেন।

জাওয়াব: হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা নাজায়িয নয় এবং শিয়াদেরও বৈশিষ্ট্য নয়। বরং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লেখা বা ব্যবহার করা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকেই প্রমাণিত।

‘আলাইহিস সালাম’ বাক্যটির অর্থ হলো উনার উপর সালাম অর্থাৎ খাছ শান্তি বর্ষিত হোক। উল্লেখ্য, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাত হলে সালাম দেয়া ও নেয়া পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদেরই নির্দেশ মুবারক।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلَامِ خَيْـرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتُـقْرِئُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَـعْرِفْ

অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। এক ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞেস করলেন, ইসলামের কোন বিষয়টি উত্তম? তিনি বললেন, ‘আপনি মানুষকে খাদ্য খাওয়াবেন এবং পরিচিত ও অপরিচিত সকল মুসলমানকে সালাম দিবেন। (বুখারী শরীফ,  কিতাবুল ঈমান : হাদীছ শরীফ নম্বর ২৮)

এক মুসলমানের উপর আরেক মুসলমানের সদ্ব্যবহারের ছয়টি হক্ব রয়েছে। তারমধ্যে প্রথমটিই হচ্ছে يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ অর্থাৎ যখন কারো সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে।” (তিরমিযী শরীফ, কিতাবুল আদব: হাদীছ শরীফ নম্বর ২৭৩৬)

মূল কথা হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সালাম বিনিময়ের যে উদ্দেশ্য; কোন মুসলমানের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহারের সে একই উদ্দেশ্য। এছাড়া একজনের সালাম আরেকজনের নিকট পৌঁছানোর মাসয়ালা হলো: সে বলবে যে, অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন। এর উত্তরে সালামের উত্তরদাতা বলবেন- وَعَلَيْكَ وَعَلَيْهِ السَّلاَمُ অর্থাৎ: আপনার প্রতি এবং যিনি সালাম পাঠিয়েছেন উনার প্রতিও সালাম অর্থাৎ শান্তি বর্ষিত হোক।”

দেখা যাচ্ছে, সালাম প্রেরণকারী ব্যক্তির সালামের জাওয়াব দানকালে উনার ক্ষেত্রে ‘আলাইহিস সালাম’ ব্যবহৃত হচ্ছে।

কাজেই, বলার সুযোগই নাই যে, ‘আলাইহিস সালাম’ বাক্যটি হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের জন্যই খাছ, বরং অন্যান্যদের ক্ষেত্রেও ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা সম্মানিত শরীয়ত উনার দ্বারাই প্রমাণিত।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلَامٌ عَلٰى عِبَادِهِ الَّذِينَ اصْطَفٰى

অর্থ: আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, সমস্ত প্রশংসাই মহান আল্লাহ পাক উনার জন্যে এবং সালাম বা শান্তি বর্ষিত হোক উনার মনোনীত বান্দা উনাদের প্রতি।” (সম্মানিত ও পবিত্র সূরা নমল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৯)

রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত এক রেওয়ায়েতে আছে, পবিত্র আয়াত শরীফ-এ

 عِبَادِهِ الَّذِينَ اصْطَفٰى

‘মনোনীত বান্দা’ বলতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বোঝানো হয়েছে। হযরত ইমাম ছুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনিও এ মতই গ্রহণ করেছেন। মূলত

 عِبَادِهِ الَّذِينَ اصْطَفٰى

এ আয়াতে কারীমা দ্বারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাসহ সমস্ত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে বোঝানো হয়েছে। (তাফসীরে মাযহারী, তাফসীরে কুরতুবী, ইবনে কাছীর, তাফসীরে কবীর ইত্যাদি)

উক্ত পবিত্র আয়াত শরীফ উনার তাফসীর থেকে স্পষ্ট জানা গেলো, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের শান মুবারকেও ‘আলাইহিস সালাম’ ব্যবহারের অনুমোদন রয়েছে।

আমরা প্রতিদিন নামাজে যে তাশাহ্হুদ পাঠ করি, সেখানে এই কথা বলি,

اَلسَّلاَمُ عَلَيْـنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِينَ

অর্থ: মহান আল্লাহ পাক উনার প্রদত্ব সালাম, রহমত, বরকত আমাদের উপর অর্থাৎ সকল হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং সকল হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের উপর এবং মহান আল্লাহ পাক উনার যারা ছালিহীন বা নেককার বান্দা উনাদেরও উপর।”

‘আলাইহিস সালাম’ ব্যবহার যদি শুধু হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের জন্য খাছ হতো তাহলে তাশাহ্হুদে এই দোয়া থাকতো না। এখান থেকেও প্রমাণিত যে, ‘আলাইহিস সালাম’ নেককার বান্দাদের ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ নয়। বরং জায়িয বা বৈধ।  সুবহানাল্লাহ!

পবিত্র সূরা নমল শরীফ উনার উক্ত আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বিখ্যাত মুফাস্সির হযরত ইসমাঈল হাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-

وَالأَرْجَحُ فِي مِثْلِ حَضْرَةِ لُقْمَانَ عَلَيْهِ السَّلَامُ، وَحَضْرَةِ مَرْيَمَ عَلَيْـهَا السَّلَامُ، وَحَضْرَةِ الْخَضِرِ عَلَيْهِ السَّلَامُ، وَحَضْرَةِ الْإِسْكَنْدَرِ عَلَيْهِ السَّلَامُ، الْمُخْتَـلَفِ فِي نُـبُـوَّتِهِ، أَنْ يُّـقَالَ: رَضِيَ اللهُ عَنْهُ أَوْ عَنْـهَا، وَلَوْ قَالَ: عَلَيْهِ السَّلَامُ أَوْ عَلَيْـهَا السَّلَامُ، لَا بَأْسَ بِهِ

অর্থ: অতএব অধিক গ্রহণযোগ্য মত হলো: হযরত লুক্বমান আলাইহিস সালাম, হযরত মারইয়াম আলাইহাস সালাম, হযরত খিযির আলাইহিস সালাম, হযরত সেকান্দার যুল ক্বরনাইন আলাইহিস সালাম উনাদের নবী হওয়ার ব্যাপারে ইখতিলাফ থাকার কারণে উনাদের শানে রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অথবা আনহা বলা হয়। আর কেউ যদি উনাদের শানে ‘আলাইহিস সালাম’ অথবা ‘আলাইহাস সালাম’ বলেন, এতে কোনই অসুবিধা নেই।” (তাফসীরে রূহুল বয়ান ৭ম খন্ড- ২২৮ পৃষ্ঠা)

মূলকথা হলো: উল্লেখিত ব্যক্তি উনারা কেউই নবী-রসূল আলাইহিমুস সালাম ছিলেন না। বরং উনারা প্রত্যেকেই ছিলেন বিশেষ শ্রেণীর ওলীআল্লাহ। এখন উনাদের শানে যদি ‘আলাইহিস সালাম’ কিংবা ‘আলাইহাস সালাম’ ব্যবহারে কোন রকম অসুবিধা বা নিষেধ না থাকে তাহলে অন্যান্য বিশেষ শ্রেণীর পুরুষ ওলীআল্লাহ কিংবা মহিলা ওলীআল্লাহ উনাদের শানে অসুবিধা বা নিষেধ হবে কেন?

‘আলাইহিস সালাম’ ব্যবহার করার বিষয়টি নতুন নয়। পবিত্র হাদীছ শরীফ উনার কিতাবে অসংখ্য স্থানে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের শেষে ‘আলাইহিস সালাম’ বলা হয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার অন্যতম কিতাব “ছহীহ বুখারী” শরীফে একাধিক স্থানে হযরত আলী আলাইহিস সালাম, হযরত ফাতিমাহ আলাইহাস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাম এভাবে উল্লেখ করা হয়েছে। ‘আলাইহিস সালাম’ ব্যবহার যদি শিয়া হয় তবে কি ওহাবীরা হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনাকে শিয়া বলবে? নাঊযুবিল্লাহ!

আদ-দারু শুয়াব, কাহেরা মিশর থেকে প্রকাশিত বুখারী শরীফ উনার ৪৯৪৭ নম্বর পবিত্র হাদীছ শরীফ উনার ইবারতটা নিম্নে দেয়া হলো:

حَدَّثَـنَا يَـحْيٰى حَدَّثَـنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ عَنْ سَعْدِ بْنِ عُبَـيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمٰنِ، عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلاَمُ قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـقَالَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهٗ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهٗ مِنَ النَّارِ فَـقُلْنَا يَا رَسُولَ اللهِ أَفَلَانَـتَّكِلُ قَالَ : لاَ اِعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ثُمَّ قَـرَأَ

অর্থ: আমাদের নিকট হাদীছ শরীফ বর্ণনা করেছেন হযরত ইয়াহ্ইয়া রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমাদের নিকট হাদীছ শরীফ বর্ণনা করেছেন হযরত ওয়াকী রহমতুল্লাহি আলাইহি, তিনি হযরত আ’মাশ রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি হযরত সা’দ বিন উবাইদা রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি হযরত আবূ আব্দির রহমান রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি সাইয়্যিদুনা ইমামুল আউওয়াল হযরত আলী আলাইহিস সালাম উনার থেকে বর্ণনা করেন। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনি বলেন, আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে বসে ছিলাম। তখন তিনি বললেন: তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার জন্য জান্নাতে তার একটি স্থান এবং জাহান্নামে তার একটি স্থান লিখে রাখা হয়নি। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম বললেন, “ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে কি আমরা (আমল করা ছেড়ে দিয়ে) সেই লিখিত বিষয়ের উপর নির্ভর করে বসে থাকব?” নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন না, বরং তোমরা আমল করতে থাকো। কারণ প্রত্যেক ব্যক্তির জন্য তার কর্মের পথ সহজ করে দেওয়া হবে।”এরপর তিনি (কুরআন শরীফ উনার আয়াত শরীফ) তিলাওয়াত করলেন।

উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার সনদটা পড়ে দেখুন। “হযরত আলী আলাইহিস সালাম” লেখা আছে। এখানেই শেষ নয় এই পবিত্র হাদীছ শরীফ উনার সনদে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে সালাফীদের মূল ওয়েব সাইট library.islamweb.net/, এ একটা প্রশ্ন প্রকাশিত হয়। প্রশ্নকারী জানতে চায় উক্ত পবিত্র হাদীছ শরীফে ‘আলাইহিস সালাম’ আছে কিনা? জবাবে সালাফীরাও স্বীকার করতে বাধ্য হয় যে উক্ত হাদীছ শরীফে হযরত আলী আলাইহিস সালাম লেখা আছে। (তথ্যসূত্র: যঃঃঢ়://ধৎপযরাব.রং/ৎডঋফন)।

বুখারী শরীফের-‘

بَابُ الْمَرْأَةِ تَطْرَحُ عَنِ الْمُصَلِّي شَيْـئًا مِنَ الْأَذَى

এর ৫২০ নম্বর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে হযরত ফাতিমা আলাইহাস সালাম বলা হয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-

وَضَعَهٗ بَـيْنَ كَتِفَيْهِ وَثَـبَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا فَضَحِكُوا حَتّٰى مَالَ بَـعْضُهُمْ إِلٰى بَعْضٍ مِنَ الضَّحِكِ فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلٰى فَاطِمَةَ عَلَيْـهَا السَّلَامُ  وَهىَ جُوَيْرِيَةٌ فَأَقْـبَـلَتْ تَسْعٰى

অর্থ:“(কুরাইশদের অতি নিকৃষ্ট ব্যক্তি) সে উটের নাড়িভুঁড়ি উনার দুই কাঁধ মুবারক উনাদের মাঝখানে রেখে দিল। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সিজদারত অবস্থায় স্থির থাকলেন। তখন তারা হাসতে লাগল; এমনকি অতিরিক্ত হাসির কারণে তাদের কেউ কেউ একে অপরের উপর ঢলে পড়ছিল। অতঃপর তাদের একজন হযরত ফাতিমা আলাইহাস সালাম উনার কাছে ছুটে গেল। তখন তিনি ছিলেন একজন অল্পবয়সী কিশোরী। তিনি দ্রুত ছুটে এসে উপস্থিত হলেন।”

ইবারতটা দেখুন যেখানে সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার নাম মুবারকের সাথে ‘আলাইহাস সালাম’ বলা হয়েছে।

দেখা গেলো, ছহীহ বুখারী শরীফে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার নাম মুবারকের সাথেও “আলাইহাস সালাম” লেখা আছে।

শুধু তাই নয়, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় ইমাম হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারকের সাথেও “আলাইহিস সালাম” লেখা আছে। প্রমান দেখুন-

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْـرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَـنَا جَرِيرٌ، عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أُتِيَ عُبَـيْدُ اللهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الْحُسَيْنِ عَلَيْهِ السَّلَامُ  فَجُعِلَ فِي طَسْتٍ فَجَعَلَ يَـنْكُتُ وَقَالَ فِيْ حُسْنِهٖ شَيْـئًا فَـقَالَ أَنَسٌ كَانَ أَشْبَـهَهُمْ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: “হযরত মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনু ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত হুসাইন ইবনু মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত জারীর রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি হযরত আনাস ইবনু মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেছেন যে, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার পবিত্র মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনু যিয়াদের কাছে আনা হলো। অতঃপর তা একটি পাত্রে রাখা হলো। উবাইদুল্লাহ তার একটি দণ্ড দিয়ে পবিত্র মস্তক মুবারকের দিকে খেঁাচা দিতে লাগল এবং উনার সৌন্দর্য মুবারক সম্পর্কে কিছু কথা বলল। তখন হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ‘তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন।’

দেখুন! কিতাবের উল্লেখিত ইবারতে হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে “আলাইহিস সালাম” লেখা রয়েছে।

এছাড়াও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ১২তম ইমাম সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ মাহদী আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করা হয়েছে। যেমন- শরহে আক্বীদাতুত তহাবী কিতাবে বর্ণিত হয়েছে-

وَظُهُورُ الْمَهْدِيِّ عَلَيْهِ السَّلَامُ

অর্থ: হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার প্রকাশ বা আগমন ঘটবে।

অনুরূপ আক্বীদাতু আহলিস সুন্নাহ ওয়াল আছার ফিল মাহদিল মুনতাযির কিতাবে বর্ণিত হয়েছে-

اِنَّ الْمَهْدِيَّ عَلَيْهِ السَّلَامُ يَظْهَرُ أَوَّلًا فِي أَرْضِ الْحَرَمَيْنِ

অর্থ: নিশ্চয় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সর্বপ্রথম হারামাইন শারীফাইন (মক্কা শরীফ ও মদীনা শরীফ)-এর ভূমিতে আবির্ভূত হবেন।

উক্তরূপ বর্ণনা আরো বহূ কিতাবে উল্লেখ করা হয়েছে। সমস্ত কিতাবেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে আলাইহিস সালাম-ই লিখা হয়েছে এবং রয়েছে। শুধু তাই নয়, মানুষেরাও উনার পবিত্র নাম মুবারক উচ্চারণ কালে আলাইহিস সালাম-ই বলে থাকেন বা ব্যবহার করে থাকেন।

আর মানুষজন সবাই জানে যে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন নবীও নন, রসূলও নন এবং ফেরেশ্তাও নন। তারপরও তারা উনার নাম মুবারকের সাথে আলাইহিস সালাম ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে পবিত্র হাদীছ শরীফ বা বিভিন্ন কিতাবের অন্যতম ভান্ডার হচ্ছে “মাকতাবায়ে শামেলা” এবং “জামিউল কালিম”। শামেলাতে দশ হাজারেরও বেশি কিতাবের সমাহার রয়েছে। আর জামিউল কালিমে রয়েছে ১৪০০ কিতাব। ইসলামী গবেষণার সাথে যারা জড়িত তারা সকলেই এই দুইটা সফ্টওয়ার কম-বেশি ব্যবহার করেন। এই দুইটা সফ্টওয়ারে নিচে দাগ দেয়া অংশ খেঁাজ করে দেখুন। দেখবেন হুবহু ‘আলাইহিস সালাম’ সহ এই পবিত্র হাদীছ শরীফ পেয়ে যাবেন। মাকতাবায়ে শামেলাতে বুখারী শরীফ উনার বর্ণনায় ৯ স্থানে সম্মানিত হযরত আহলে বাইত শরীফ উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ রয়েছে। সুবহানাল্লাহ। ‘জামিউল কালিম’ সফ্টওয়ারে খেঁাজ করে দেখুন, একই ফলাফল পাওয়া যাবে।

কথা হচ্ছে, মূল কিতাবে ‘আলাইহিস সালাম’ না থাকলে তারা সফ্টওয়ারে কেন ‘আলাইহিস  সালাম’ লিখলো? অর্থাৎ অবশ্যই হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করেছেন।

অনলাইনে পবিত্র হাদীছ শরীফ উনার অনুসন্ধানের অন্যতম ওয়েবসাইট হচ্ছে যঃঃঢ়://ষরনৎধৎু.রংষধসবিন.হবঃ/, এই সাইটে এই লিংকে (যঃঃঢ়://নরঃ.ষু/২বঔীভণ৩) চাপ দিন। এবার সনদটা একটু পড়ে দেখুন। খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লেখা। এই ওয়েবসাইট সার্চের জন্য ওহাবী সালাফী, দেওবন্দীরাও ব্যবহার করে থাকে। ‘আলাইহিস সালাম’ লেখা জায়িয না থাকলে এই ওয়েবসাইটে নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লিখা হলো কেন?

পবিত্র হাদীছ শরীফ উনার অন্যতম নির্ভযোগ্য কিতাব ‘সুনানে দারু কুতনীর” ৯ জায়গায় আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে “হযরত আবু বকর ছিদ্দীক আলাইহিস সালাম” ও ৩৪ স্থানে খলীফাতুল মুসলিমীন আমীরুল মু’মিনীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে “হযরত উমর আলাইহিস সালাম” লেখা আছে। কয়েকটি ইবারত উল্লেখ করা হলো-

حَدَّثَـنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ الْاٰدَمِيُّ، قَالَ: حَدَّثَـنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْحُنَـيْنِيُّ، قَالَ: حَدَّثَـنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَـنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: سَمِعْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ يَـقُولُ: مَا أَرْجُو مِنْ شَفَاعَةِ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ شَيْـئًا، إِلَّا وَأَنَا أَرْجُو مِنْ شَفَاعَةِ أَبِي بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ مِثْـلَهٗ، وَلَقَدْ وَلَدَنِي مَرَّتَـيْنِ

অর্থ: “আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-আদামী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, মুহাম্মদ ইবনুল হুসাইন আল-হুনাইনী রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আবদুল আযীয ইবনে মুহাম্মদ আল-আযদী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, হাফস্ ইবনে গিয়াছ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি জা‘ফর ইবন মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি: হযরত আলী আলাইহিস সালাম উনার সুপারিশ থেকে আমি যে পরিমাণ আশা রাখি, হযরত আবু বকর আলাইহিস সালাম উনার সুপারিশ থেকেও ঠিক ততটুকুই আশা রাখি। আর তিনি (আবু বকর আলাইহিস সালাম) তো আমাকে দুইবার জন্ম দিয়েছেন। অর্থাৎ হযরত আবু বকর আলাইহিস সালাম উনার সঙ্গে হযরত জা’ফর আলাইহিস সালাম উনার বিশেষ আত্মীয়তার সম্পর্ক ছিল।

উক্ত কিতাবের ফাদ্বায়িলুছ ছাহাবা অধ্যায়ে এই পবিত্র হাদীছ শরীফ রয়েছে। যেখানে হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লেখা আছে। যা মাকতাবায়ে শামেলাতেও পাওয়া যাবে।

দারু কুতনী কিতাবের “ফাদ্বায়িলুছ ছাহাবা অধ্যায়ে” আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে “আলাইহিস সালাম” লেখা আছে। নিম্নে ইবারত ও সনদ দেয়া হলো:

حَدَّثَـنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورِ بْنِ أَبِي الْجَهْمِ، نَا السَّرِيُّ بْنُ عَاصِمٍ، قَالَ: نَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَأَةَ، عَمَّنْ أَحَبُّوهُ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلَامُ: لَمْ أَكُنْ لِأَحُلَّ عُقْدَةً عَقَدَهَا عُمَرُ عَلَيْهِ السَّلَامُ

অর্থ: “হযরত মুহাম্মদ ইবনু মানছূর ইবনু আবিল জাহম রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত সারী ইবনু আসিম রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত আবু মুআবিয়া রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছে বর্ণনা করেছেনÑহযরত হাজ্জাজ ইবনু আরতাআহ রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি এমন একজনের মাধ্যমে বর্ণনা করেছেন যাকে তিনি পছন্দ করতেন, তিনি হযরত শা’বী রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে, হযরত আলী আলাইহিস সালাম বলেছেন: হযরত উমর আলাইহিস সালাম তিনি যে গিঁট বেঁধে দিয়েছেন, আমি তা খুলে দেওয়ার লোক ছিলাম না। অর্থাৎ হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি যে সিদ্ধান্ত দিয়েছিলেন আমি তা বাতিল বা পরিবর্তন করার অবস্থায় ছিলাম না।

মাকতাবায়ে শামেলাতে দারু কুতনী কিতাবে হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে “আলাইহিস সালাম” লিখে অনুসন্ধান করলে ৩৪ স্থানে নাম মুবারকের সাথে আলাইহিস সালাম পাওয়া যায়।  যদি এই লেখা গুলো শিয়াদের হতো তবে শিয়ারা কি হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লিখতো? শিয়ারাতো উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। নাঊযুবিল্লাহ মিন যালিক। নাঊযুবিল্লাহ মিন যালিক। নাঊযুবিল্লাহ মিন যালিক। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের নাম মুবারকের সাথে আলাইহিস সালাম থাকাই প্রমাণ করে ইমাম-মুজতাহিদগণ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারকের সাথে ‘আলাইহিস সালাম’ লিখতেন ও বলতেন।

পবিত্র হাদীছ শরীফের অন্যতম সফ্টওয়ার “জামিউল কালিমে” ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবুয যুহদ কিতাবে এর দলীল আছে। উক্ত কিতাবে একটা অধ্যায় আছে যার নাম হচ্ছে-

زُهْدُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَلَيْهِ السَّلامُ

উপরোক্ত ইবারতে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার নাম মুবারকের সাথে আলাইহিস সালাম’ লেখা রয়েছে। অর্থাৎ বিখ্যাত মুহাদ্দিছ ও যামানার ইমাম হযরত ইমাম অহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব থেকেও ‘আলাইহিস সালাম’ লেখা প্রমাণিত হলো।

সুতরাং, এত স্পষ্ট দলীল থাকার পরও কি করে ওহাবী সালাফী, দেওবন্দীরা বলে ‘আলাইহিস সালাম’ এই দোয়াটি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের জন্য খাছ?  ওহাবীদের কাছে প্রশ্ন মাকতাবায়ে শামেলা ও জামিউল কালিম কি শিয়াদের বানানো? বুখারী শরীফ, সুনানে দারু কুতনী, কিতাবুয যুহুদ সহ অসংখ্য স্থানে যেখানে ‘আলাইহিস সালাম’ বলা আছে সেখানে ওহাবীদের আপত্তির কারণ কি হতে পারে? এটা নিশ্চয়ই হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের প্রতি ইয়াযীদের মত বিদ্বেষ পোষণের নামান্তর।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ, মাহিউল বিদয়াহ,  ক্বাইয়ূমুয্ যামান, আযীযুয যামান, কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, রসূলে নুমা, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল উমাম, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, আহলে বাইতে রসূল, ক্বায়িম-মাক্বামে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এবং উনার পূত পবিত্র মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। তাই উনাদের শান মুবারকেও আলাইহিস সালাম এবং আলাইহাস সালাম ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ! যা শরীয়ত সম্মত এবং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ সমর্থিত। তাই এ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বাল করার কোন সূযোগই নেই।

মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

শান্তিবাগ, ঢাকা।

সুওয়াল: যদি কারো কাছে ব্যাংকের সুদের টাকা জমা থাকে সেই টাকা কোন কাজে বা কার জন্য ব্যয় করা যাবে? উক্ত টাকা পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিলের প্রচার পত্র  (পোষ্টার), ব্যানার (ঝাণ্ডা), (তোরণ) গেইট এই সমস্ত প্রচারের কাজে ব্যয় করা যাবে কি না?

জাওয়াব: হানাফী মাযহাবের নির্ভরযোগ্য ফিকহী গ্রন্থসমূহের আলোকে ব্যাংক থেকে প্রাপ্ত রিবা বা সুদের টাকা নিজের বা যাদের ভরণ-পোষণ আপনার উপর আবশ্যক তাদের জন্য ব্যয় করা জায়েয নয়। বরং এ অর্থ থেকে নিজেকে মুক্ত করার উদ্দেশ্যে ছাওয়াবের নিয়ত ছাড়া হারাম খাওয়া মুবাহ এমন দরিদ্র-মিসকীন বা তাদের সংশ্লিষ্ট কাজে ব্যয় করে দিতে হবে।

১. সুদের টাকা নিজের কাজে ব্যয় করা যাবে না।

এ সম্পর্কে বাহরুর রায়িক শরহে কানযুদ দাকায়িক কিতাবে রয়েছে-

وَيَـتَصَدَّقُ بِالْخَبِيثِ عَلَى الْفُقَرَاءِ، وَلَا يَحِلُّ لَهُ الِانْتِفَاعُ بِهِ

অর্থ: হারাম/অপবিত্র সম্পদ গরীবদেরকে প্রদান করে দেবে। তা থেকে নিজের জন্য উপকৃত হওয়া তার জন্য বৈধ নয়।

২. সুদের অর্থ ছাওয়াবের নিয়তে সদকা করা যাবে না। যেমন রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার কিতাবে আল্লামা ইবনু আবিদীন রহমতুল্লাহি আলাইহি বলেন-

وَيَـتَصَدَّقُ بِهِ لِلْخَلَاصِ لَا لِطَلَبِ الثَّـوَابِ

অর্থ: এ অর্থ খরচ করবে কেবল নিজের দায়মুক্তির উদ্দেশ্যে; ছাওয়াব লাভের উদ্দেশ্যে নয়।

৩. কাদেরকে দেয়া যাবে?

হানাফী ফকীহগণ উল্লেখ করেছেন যে, এ ধরণের অর্থ নিম্নোক্ত খাতে ব্যয় করা যাবেÑ

গরীব ও মিসকীন। এমন গরীব, মিসকীন যাদের জন্য হারাম খাওয়া মুবাহ।

ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি। যাদের জন্য হারাম খাওয়া মুবাহ।

ইয়াতিম, বিধবা ও অভাবগ্রস্ত ব্যক্তি। যাদের জন্য হারাম খাওয়া মুবাহ।

এমন জনকল্যাণমূলক কাজে, যা হারাম খাওয়া মুবাহ এমন গরীব-মিসকীনদের প্রয়োজন সেখানে।

৪. কাদের জন্য ব্যয় করা যাবে না? নিজের ভরণ-পোষণে।

স্ত্রী, স্বামী, সন্তান, পিতা-মাতা বা যাদের ভরণ-পোষণ শরীয়ত অনুযায়ী নিজের উপর আবশ্যক।

নিজের বাড়ি নির্মাণ বা সংস্কার কাজে ব্যয় করা যাবে না।

নিজের ব্যবসায় বিনিয়োগ করা যাবে না।

যাকাত হিসেবে আদায় করা যাবে না।

মসজিদ নির্মাণ, কুরআন শরীফ মুদ্রণ বা এমন ইবাদতমূলক কাজে ছাওয়াবের উদ্দেশ্যে ব্যয় করা যাবে না।

৫. ফাতওয়ায়ে আলমগীরী কিতাবে বলা হয়েছে-

إِذَا اِجْتَمَعَ عِنْدَهُ مَالٌ حَرَامٌ، يَـتَصَدَّقُ بِهِ عَلَى الْفُقَرَاءِ

অর্থ: কারো নিকট হারাম সম্পদ জমা হলে তা গরীবদেরকে প্রদান করে দেবে।

মোটকথা: ব্যাংকের সুদের টাকা নিজে ভোগ করা হারাম। পরিবারের আবশ্যিক ভরণ-পোষণে ব্যয় করা যাবে না। যাকাতের নিয়তে দেওয়া যাবে না। ছাওয়াবের উদ্দেশ্যে এ অর্থের কোন লেন-দেনই করা যাবে না।

বরং দায়মুক্তির জন্য অথার্ৎ হারাম অর্থ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে ছাওয়াবের নিয়ত ছাড়া হারাম খাওয়া মুবাহ এমন দরিদ্র-মিসকীন বা কল্যাণমূলক খাতে ব্যয় করে দিতে হবে। অতএব, সুদের অর্থ ছাওয়াবের নিয়তে হোক বা ছাওয়াবের নিয়ত ছাড়া হোক পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার সংশ্লিষ্ট প্রচার-প্রসারের জন্য বড় প্রচারপ্রত্র, ছোট প্রচারপত্র, ঝান্ডা, তোরণ ইত্যাদি কাজে ব্যয় করা যাবে না। যা নাজায়ি ও হারাম।

সুওয়াল-জাওয়াব

সুওয়াল-জাওয়াব

সুওয়াল জাওয়াব

সুওয়াল-জাওয়াব

সুওয়াল ও জাওয়াব