সততা বা আমানতদার বা বিশ্বস্ততার ফযীলত ও গুরুত্বহ (৪)
পূর্ব প্রকাশিতের পর
সৈন্যগণ উনার কথার উপর আস্থা না এনে বিরক্তির সাথে বিদায় নিলো। তাদের চলে যাওয়ার পর ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত ইমাম হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মসজিদ থেকে বের হয়ে বললেন, আপনিই আমাকে মসজিদে প্রবেশ করতে বললেন, অথচ আপনি আবার সৈন্যদেরকে অবস্থানের কথা বলে দিলেন। ইহা আপনার কেমন ইনছাফ?
সাইয়্যিদুল মুতাওয়াককিলীন হযরত হাবীব আজমী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি সত্য কথা বলার কারণে মহান আল্লাহ পাক তিনি আপনাকে হিফাজত করেছেন। অন্যথায় তারা আপনাকে গ্রেফতার করতো। ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত ইমাম হাসান বছরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, সত্যি তাই। কেননা তারা মসজিদে ঢ়ুকে বার বার আমার সামনে দিয়ে ঘুরাফিরা করে চলে গেল। এমনকি আমার মাথার উপর হাতও রাখল কিন্তু আমাকে চিনতে পারল না। সুবহানাল্লাহ্! (তাযকিরাতুল আউলিয়া)
** একজন পলাতক ব্যক্তি একজন নেককার মানুষের কাছে আশ্রয় চাইল এবং বলল, “আমাকে আমার অনুসরণকারীদের থেকে লুকিয়ে রাখুন।” তিনি বললেন, “এখানে শুয়ে পড়।” অতঃপর তিনি তার উপর খেজুর পাতার একটি গুচ্ছ ঢেকে দিলেন। যখন তাকে খুঁজতে আসা লোকেরা এসে জিজ্ঞাসা করল, “সে কোথায়?” তখন তিনি বললেন, “এই তো, খেজুর পাতার নিচে।” তারা মনে করল তিনি তাদের সঙ্গে ঠাট্টা করছেন, তাই চলে গেল। এভাবে সেই ব্যক্তি ওই নেককার মানুষের সত্যবাদিতার বরকতে রক্ষা পেল।
** একদিন হাজ্জাজ ইবনে ইউসুফ খুতবা দিচ্ছিলো। সে খুতবা অনেক দীর্ঘ করছিলো। তখন উপস্থিত একজন বললেন, “নামায! কারণ সময় তোমার জন্য অপেক্ষা করবে না । আর মহান রব তায়ালা তোমাকে কোন ওজর আপত্তিরও অবকাশ দেবেন না।” তখন হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে বন্দী করার নির্দেশ দিলো। পরে ঐ ব্যক্তির গোত্রের লোকেরা এসে দাবি করল যে, লোকটি পাগল। হাজ্জাজ ইবনে ইউসুফ বললো, “যদি সে নিজে স্বীকার করে যে, সে পাগল, তবে আমি তাকে মুক্তি দিব।” তখন লোকটি বললেন, “মহান আল্লাহ পাক তিনি আমাকে যে সুস্থ মস্তিষ্কের নিয়ামত দান করেছেন, তা অস্বীকার করা আমার জন্য বৈধ নয়। আর যে উন্মাদনার গুণ থেকে মহান আল্লাহ পাক তিনি আমাকে পবিত্র রেখেছেন, তা নিজের জন্য সাব্যস্ত করাও আমার জন্য জায়িয নেই।” হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ঐ ব্যক্তির সত্যবাদিতা দেখলো, তখন খুশী হয়ে তাকে মুক্ত করে দিলো। সুবহানাল্লাহ্!
সালফে সালিহীনগণের মধ্যে একটি কথা প্রসিদ্ধ ছিল:
اَلصِّدْقُ مُنْجَاةٌ
অর্থ: “সত্য মুক্তির পথ।”
অনেক বুযুর্গ বলতেন, জীবনে যখনই তারা কোনো সংকটে পড়েছেন, সত্যকে আঁকড়ে ধরেছেন; আর মিথ্যা থেকে বেঁচে ছিলেন তখন মহান আল্লাহ পাক তিনি উনাদের জন্য অপ্রত্যাশিত নাজাতের পথ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ!
সত্যবাদী ব্যক্তির যবানে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কথা বলেন। সুবহানাল্লাহ! অর্থাৎ তিনি যা চান মহান আল্লাহ পাক তিনি তাকে তাই দিয়ে থাকেন। তাদের সকল আমলকে মহান আল্লাহ পাক পরিশুদ্ধ ও বিশুদ্ধ করে দেন। তাদের গোনাহখতা ক্ষমা করে মাছুম-নিষ্পাপ বানান। সুবহানাল্লাহ!
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৬৫)
পীর সাহেব ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে
পীর সাহেব ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে
হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৬৪) বিশুদ্ধ নিয়ত এবং তার ফযীলত ও গুরুত্ব (৮)