ভ্রান্ত ওহাবী মতবাদ প্রচারের নেপথ্যে-৩০

সংখ্যা: ২০৮তম সংখ্যা | বিভাগ:

-আল্লামা আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান

শয়তান যে মানুষকে নেক ছূরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালোভাবে অনুধাবন করেছিলো শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিস্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিস্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে- ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিস্টীয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর- হ্যামপার। সে মিসর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য। ভ্রান্ত ওহাবী মতবাদের উপর তুর্কি ভাষায় রচিত হযরত মুহম্মদ আইয়ূব সাবরী পাশা রহমতুল্লাহি আলাইহি-এর “মিরাত আল হারামাইন” কিতাবের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ধারাবাহিকভাবে ভাষান্তর করা হচ্ছে ইনশাআল্লাহ।

(ধারাবাহিক)

১৩০৬ হিজরীতে মুহম্মদ বিন আর রশীদ নজদ প্রদেশ দখল করেন এবং আব্দুল্লাহকে কারাবন্দী করেন। প্রায় দশ লক্ষ আসির অঞ্চলীয় অসভ্য, যারা বসবাস করতো সানা ও তায়েফ অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে যা ছিল সাওয়াত পার্বত্যাঞ্চল নামে মশহুর। এখানেই ওই দুষ্টের দল ওহাবী মতবাদ দ¦ারা দীক্ষিত হয়। ইয়েমেন অভিযান পরিচালনা করার সময় এই ঘটনাটি সংঘটিত হয়। মুহম্মদ আলী পাশা উনার অভিযানে কিছুটা বিরতি দান করেন, পার্বত্যাঞ্চলীয় দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করার ব্যাপারে। কারণ ইতিমধ্যে এক দফা অভিযান পরিচালনায় অর্জিত সাফল্যের পর কিছু বিশ্রামের প্রয়োজন ছিল। হযরত সুলতান আব্দুল মজীদ রহমতুল্লাহি আলাইহি উনার আমলে সত্যি সত্যি সেই অঞ্চলেও বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ১২৩৬ হিজরী সনে উসমানীয়ানগণ এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ।

আসির অঞ্চলের নিজেদের মনোনীত শাসক থাকা সত্ত্বেও তাদের একজন গভর্নর ছিল উসমানীয়ান কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত। বলার অপেক্ষা রাখেনা যে, অল্প কিছুদিন পরেই তারা বিদ্রোহ করেছিল। অথচ সেই গভর্নর ছিলেন তাদের প্রতি অত্যন্ত দয়ালু তথাপি তারা সেই মহান উসমানীয়ান প্রতিনিধির প্রতি চরম বেয়াদবী প্রদর্শন করে।

কুর্দ মাহমুদ পাশা ক্ষমতায় থাকাকালীন সময়ে এই অসভ্যগুলি ইয়েমেন এর হুদাইদাতে আক্রমণ করে। এই অসভ্যগুলিও এক পর্যায়ে রক্তাক্ত সংগ্রামের দ্বারা পরাজিত হয়। ১২৮৭ সালে  পুনরায় তারা হুদাইদা আক্রমণ করে। কিন্তু অল্প কিছু উসমানীয়ান সেনা তা বীরত্বের সাথে প্রতিহত করেন।  তারপর রদিফ পাশার নেতৃত্বে একদল সেনা প্রেরিত হয় এই অসভ্য বিদ্রোহীদেরকে দমন করার জন্য। উনাদের সুদক্ষ নেতৃত্বে একের পর এক বিদ্রোহীদের ঘাঁটির পতন ঘটে। তাদের নিমর্ূূল করে দেয়া হয়। রদিফ পাশা অসুস্থতার পর গাজী আহমদ মুখতার পাশা তিনি এই আসির অঞ্চলের লোকদেরকে অনুগত করার দায়িত্বপ্রাপ্ত হন। এবং তিনি ইয়েমেন অঞ্চলীয় মরু প্রদেশ এবং আসির অঞ্চলীয় পার্বত্যাঞ্চলেও দ্বীন ইসলামের পবিত্র শিক্ষা ছড়িয়ে দিতে ব্রতী হন।

মতামত বিভাগ

“নব্য মুশাব্বিহা ফিরক্বার স্বরূপ উন্মোচন” সুন্নীবার্তা না কুফরীবার্তা?

মৌলবাদী নাম ধারণই কেবল নয়, ধর্মের নামে চরম অধর্ম আর মসজিদে বর্বরোচিত হামলা করিয়া উহারা যথাযথই নিজেদের মৌলবাদীরূপে প্রতীয়মান করিয়াছে

মাহিউদ্দীনের দেয়া মদনপাল আর প্রিন্সিপালের উপমা কাফিরদেরই উপমার মত ওরা আল্লাহ্ পাক-এর রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মত নয়, আশরাফ আলী থানভীর উম্মত হতে চায়

এ বৎসরের শুরুতে ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি পাশাপাশি মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ নতুন নয়। ভারতে কাশ্মিরী শিক্ষার্থীদের উপর নির্যাতনের খবর বিচ্ছিন্ন নয়। অব্যাহত এবং ভয়াবহ কাশ্মীরে স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতারাম’- চাপানো হচ্ছে হিন্দুত্ববাদ কাশ্মীরি ছাত্রদের বিরুদ্ধে মামলার ঘটনায় জঙ্গিদের হুমকি ভারতে কাশ্মীরি ছাত্রকে মেয়েদের পোশাক পরিয়ে অমানবিক নির্যাতন